নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফুটবল বিশ্বকাপ মানেই বিশ্বের সেরা তারকাদের সমাবেশ। তবে এবারের আসরে ভারতীয় ফুটবলপ্রেমীদের আগ্রহের একটি বিশেষ কারণও রয়েছে। ৪টি ভিন্ন দেশের জার্সিতে এমন ৪ ফুটবলার মাঠে নামতে চলেছেন, যাঁদের পারিবারিক সূত্রে ভারতের সঙ্গে গভীর যোগসূত্র রয়েছে। নিউজিল্যান্ডের সরপ্রীত সিং, অস্ট্রেলিয়ার নিশান ভেলুপিল্লাই, কাতারের তাসিন মহম্মদ জামশিদ এবং গণপ্রজাতন্ত্রী কঙ্গোর স্যামুয়েল মুথুস্বামীকে ঘিরে বাড়ছে কৌতূহল।
দীর্ঘদিন ধরে বিশ্বকাপে ভারতীয় বংশোদ্ভূত ফুটবলারের প্রসঙ্গ উঠলেই একমাত্র নাম ছিল ফ্রান্সের প্রাক্তন মিডফিল্ডার বিকাশ ধোরাসু। তবে এবার সেই তালিকায় একসঙ্গে ৪ জনের উপস্থিতি নতুন মাত্রা যোগ করেছে। কঙ্গোর মিডফিল্ডার মুথুস্বামীর পৈতৃক শিকড় তামিলনাড়ুতে, যদিও তিনি আন্তর্জাতিক ফুটবলে প্রতিনিধিত্ব করছেন মায়ের দেশের। ইউরোপীয় ক্লাব ফুটবলে দীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন এই ২৯ বছর বয়সি ফুটবলার ইতিমধ্যেই জাতীয় দলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন।
অন্যদিকে নিউজিল্যান্ডের সরপ্রীত সিং পাঞ্জাবি পরিবারের সন্তান। অকল্যান্ডে বেড়ে ওঠা এই আক্রমণাত্মক মিডফিল্ডার অতীতে বায়ার্ন মিউনিখের মতো বিশ্বখ্যাত ক্লাবের হয়েও খেলেছেন। অস্ট্রেলিয়ার নিশান ভেলুপিল্লাইয়ের বাবা শ্রীলঙ্কান-তামিল ও মা অ্যাংলো-ইন্ডিয়ান। মেলবোর্ন ভিকট্রির এই উইঙ্গার ইতিমধ্যেই দেশের জার্সিতে একাধিক গুরুত্বপূর্ণ ম্যাচ খেলেছেন। পাশাপাশি কাতারের তরুণ ফুটবলার তাসিন মহম্মদ জামশিদের পরিবারের শিকড় কেরলে। কর্মসূত্রে তাঁর বাবা কাতারে পাড়ি দেওয়ার পর সেখানেই বেড়ে ওঠেন তাসিন ও ধীরে ধীরে জায়গা করে নেন দেশের জাতীয় দলে। মাত্র ১৯ বছর বয়সেই তিনি কাতারের ভবিষ্যৎ তারকাদের একজন হিসেবে বিবেচিত হচ্ছেন।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের