69bfdf2b2b08e_WhatsApp Image 2026-03-22 at 08.21.08
মার্চ ২২, ২০২৬ বিকাল ০৫:৫৩ IST

দেওয়াল লিখনকে ঘিরে তৃণমূল - আইএসএফ মুখোমুখি সংঘর্ষ , উত্তপ্ত মধ্যমগ্রাম

নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা -  ভোটের আগে দেওয়াল লেখা ঘিরে উত্তপ্ত হয়ে উঠল মধ্যমগ্রাম বিধানসভা এলাকা। মুখোমুখি তৃণমূল ও আইএসএফ কর্মী সমর্থকদের মধ্যে সংঘর্ষ শুরু হয়। মুহূর্তের মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকা। ঘটনায় দুই পক্ষের একাধিক কর্মী আহত হয়েছে বলে জানা গেছে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়।

ভোটের ময়দানে জোর কদমে নেমে পড়েছে প্রতিটি রাজনৈতিক দল। নির্বাচনী প্রচারের অংশ হিসেবে ইতিমধ্যেই একাধিক এলাকায় শুরু হয়ে গেছে দেওয়াল লিখন। আর এই লিখনকে কেন্দ্র করে এবার উত্তপ্ত হয়ে উঠল মধ্যমগ্রাম এলাকা। অভিযোগ, যে দেওয়ালে আগে আইএসএফ দেওয়াল লিখেছিল সেই দেওয়ালেই এদিন তৃণমূল কর্মীরা রঙ করছিলেন। সেই সময় আচমকাই আইএসএফ কর্মীরা বাঁশ, লাঠি, দা ও কুড়োল নিয়ে হামলা চালায় বলে অভিযোগ তৃণমূলের।

মুহূর্তের মধ্যেই দুপক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। ঘটনায় স্থানীয় তৃণমূল বুথ সভাপতি-সহ অন্তত ৫ জন কর্মী আহত হন। আহতদের প্রথমে মধ্যমগ্রাম হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে বিষয়টি জানানো হয় মধ্যমগ্রাম থানাকে। তৃণমূল কর্মীদের অভিযোগ, ' যে দেওয়ালে আগের বার আইএসএফ লিখেছিল সেই দেওয়ালে এবার আমরা আগের থেকে চুন করে দেওয়াল লিখন শুরু করছিলাম। সেই সময় হঠাৎই ওদের আইএসএফের এক নেতা এসে আমাদের সঙ্গে খারাপ ব্যবহার করে।'

তৃণমূল কর্মীদের আরও অভিযোগ, ' ঝামেলা যাতে না হয় সেই কারণে আমরা কথা বলে বিষয়টা মিটিয়ে নিচ্ছিলাম হঠাৎ করেই ওদের দলবল দা, ছুরি নিয়ে এসে আমাদের ওপর হামলা চালায়। আমাদের বেশ কয়েকজন লোক আহত হয়েছে। আমরা চাই প্রশাসন যেন এর উপযুক্ত ব্যবস্থা নেয়।'

অন্যদিকে, আইএসএফ কর্মীদের অভিযোগ, ' আমাদের এখানে আইএসএফের যে কটা দেওয়াল ছিল সেই সবকটা দেওয়াল তৃণমূল জোরজবরদস্তি দখল করে নেয়। আমরা যখন বলতে যাই কয়েকটা দেওয়াল ছেড়ে দেওয়ার জন্য তখন ওরা ৫০ জন লোক নিয়ে আমাদের ওপর হামলা চালায়। লাঠি, বাঁশ দিয়ে মারে আমাদের লোকজনকে। শুধু তাই না এখানে লোকজনের বাড়িতেও হামলা চালায়। আমরা চাই ভবিষ্যতে যেন এই ধরনের মারধরের ঘটনা না ঘটে।' পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় মধ্যমগ্রাম থানার পুলিশ। ইতিমধ্যেই দুই পক্ষের তরফে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

আরও পড়ুন

পুকুর ভরাট থেকে জমি বদল , মহেশতলার প্রকল্প ঘিরে অভিষেকের বিরুদ্ধে অভিযোগ দায়ের
জুলাই ২৮, ২০২৬

মহেশতলার প্রকল্প নিয়ে অভিষেককে আক্রমণ বিজেপির

তৃণমূলের তৈরি কোটি টাকার কঠিন বর্জ্য প্রকল্প অচল, আবর্জনায় ঢেকেছে এলাকা
জুলাই ২৮, ২০২৬

যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে তৃণমূল

মালতিপুরের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে জোড়া জমি দখলের অভিযোগ , তদন্তে পুলিশ
জুলাই ২৮, ২০২৬

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক

খোদ হাসপাতালে চলছে জালিয়াতদের রাজত্ব , মহিলাদের সতর্ক থাকার আবেদন সুপারের
জুলাই ২৮, ২০২৬

আউটডোরে সাহায্যের নামে প্রতারণা

গঙ্গাভাঙনের আতঙ্ক পেরিয়ে NEET এ বড় জয় , সর্বভারতীয় র‍্যাঙ্কে চমক সুমার
জুলাই ২৮, ২০২৬

অভাব পেরিয়ে NEET এ উজ্জ্বল সাফল্য মুর্শিদাবাদের সুমার

প্রবল জলস্তরে উত্তাল দীঘা , গার্ডওয়াল টপকে শহরে ঢুকল সমুদ্রের জল
জুলাই ২৮, ২০২৬

পর্যটকদের নিরাপত্তায় সৈকত জুড়ে চলছে মাইকিং

ডাকাত ডিলারের কাছে রেশন তুলতে যাবো না , বিডিও অফিসের সামনে তুলকালাম বাঁধালেন শান্তিপুরবাসী
জুলাই ২৮, ২০২৬

পরিষেবায় সন্তুষ্ট থাকায় ডিলার পরিবর্তন মানতে নারাজ গ্রাহকরা

দীর্ঘ প্রতীক্ষার অবসান , বহিরগাছি পুরনো বাজার রেলগেটে তৈরি হচ্ছে সাবওয়ে
জুলাই ২৮, ২০২৬

রেলের সবুজ সংকেত, বিধায়কের ঘোষণায় খুশির হাওয়া বহিরগাছি-সহ বিস্তীর্ণ এলাকায়

তৃণমূল থাকতে সাপের ৫ পা দেখেছিলেন! বিজেপি আসতেই পঞ্চায়েত প্রধানকে জুতোর মালা পরালো স্থানীয়রা
জুলাই ২৮, ২০২৬

বিক্ষোভ চলাকালীন তৃণমূল নেতাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপের ঘটনাও ঘটে

বাংলা থেকে ভিনরাজ্যে রক্ত-প্লাজমা পাচারের অভিযোগ, একাধিক ব্লাড ব্যাঙ্কে হানা স্বাস্থ্য দফতরের
জুলাই ২৮, ২০২৬

প্লাজমা পাচারের অভিযোগে রাজ্যজুড়ে তল্লাশি

নিম্নচাপের জেরে উত্তাল গঙ্গাসাগর , উপকূলে বাড়ানো হল নজরদারি
জুলাই ২৮, ২০২৬

পুণ্যার্থীদের সমুদ্রে নামতে নিষেধ করা হচ্ছে

অভিযুক্তের জবানবন্দিতে উদ্ধার দুই আগ্নেয়াস্ত্র , মিলল ৪ রাউন্ড কার্তুজ
জুলাই ২৮, ২০২৬

গোসাবা থানার অভিযানে মিলল লুকিয়ে রাখা অস্ত্র 
 

খোদ পুলিশ ফাঁড়িতে বিধ্বংসী বিস্ফোরণ , কেঁপে উঠলো নীলগঞ্জ
জুলাই ২৮, ২০২৬

ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে

বৃষ্টির জেরে কেলেঘাইয়ে জলস্তর বৃদ্ধি , নদীভাঙনের আতঙ্ক ঘুম উড়ছে স্থানীয়দের
জুলাই ২৮, ২০২৬

ভাঙনের জেরে নদীপাড়ের বসতবাড়ি সহ কৃষিজমি নিয়ে চরম উদ্বেগে দিন কাটাচ্ছেন স্থানীয় বাসিন্দারা

মাদক পাচারে মাস্টারপ্ল্যান ভেস্তে দিল পুরুলিয়া পুলিশ , বড় সাফল্যে অভিনন্দন মুখ্যমন্ত্রীর
জুলাই ২৮, ২০২৬

মাদক পাচারে ৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ

TV 19 Network NEWS FEED

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হামলায় মৃত ৭

সেতু-বিমানবন্দর-রেল স্টেশনে আঘাত! ইরানে মার্কিন হা...

শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহিঙ্গা

মায়ানমার উপকূলে ভয়াবহ নৌকাডুবি! মৃত অন্তত ৫০০ রোহি...

বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাংবাদিকদের প্রবেশে কড়া নিষেধাজ্ঞা

পিওকেতে অশান্তি ক্রমশ বাড়ছে! সংঘর্ষে নিহত ১২, সাং...

দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস করে পড়লেন যুবক

রেস্টুরেন্টে বসতেই ভাঙল চেয়ার! অতিরিক্ত ওজনে ধপাস...

একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের