নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলার রাজনৈতিক মঞ্চে ফের বড় চমক। রাজ্যে প্রথম বিজেপি সরকারের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার পর মাত্র দেড় মাসের মধ্যেই আবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২ দিনের সফরে একদিকে যেমন নতুন ঘোষিত ‘পশ্চিমবঙ্গ দিবসের' অনুষ্ঠানে যোগ দেবেন তিনি, তেমনই আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষ্যে কলকাতায় জাতীয় কর্মসূচিতেও অংশ নেবেন।
আগামী ২০ জুন হুগলীর তারকেশ্বরে ‘পশ্চিমবঙ্গ দিবস’ উপলক্ষ্যে বিশাল জনসভা করবেন প্রধানমন্ত্রী। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সরকার ২০ জুনকেই পশ্চিমবঙ্গ দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে। ঐতিহাসিকভাবে ১৯৪৭ সালের এই দিনেই অবিভক্ত বাংলার পশ্চিমাংশকে ভারতের অন্তর্ভুক্ত করার প্রস্তাব গৃহীত হয়েছিল। দীর্ঘদিনের বিজেপির দাবিকে মর্যাদা দিয়েই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি গেরুয়া শিবিরের।
তারকেশ্বরকে অনুষ্ঠানস্থল হিসেবে বেছে নেওয়ার পিছনেও রয়েছে ঐতিহাসিক তাৎপর্য। বিজেপির দাবি, ১৯৪৭ সালের ৫ এপ্রিল এই তারকেশ্বর থেকেই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পৃথক পশ্চিমবঙ্গ গঠনের ডাক দিয়েছিলেন। সেই ইতিহাসকেই স্মরণ করে প্রধানমন্ত্রী সেখানে রাজ্যের মানুষকে ‘ঐতিহাসিক জনাদেশের' জন্য ধন্যবাদ জানাবেন বলে জানা গেছে।
পাশাপাশি পশ্চিমবঙ্গের উন্নয়ন সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ ঘোষণাও হতে পারে বলে রাজনৈতিক মহলে জোর জল্পনা। পরদিন, ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবসে কলকাতায় থাকবেন প্রধানমন্ত্রী। নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে আয়োজিত অনুষ্ঠানে যোগাভ্যাসের মাধ্যমে স্বাস্থ্য ও সুস্থতার বার্তা দেবেন তিনি।
সরকারি কর্মীদের পুজোর উপহার দিল রাজ্য
তোষণমুক্ত শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার বার্তা শিক্ষামন্ত্রীর
ফেসবুক লাইভে এসে একাধিক অভিযোগ মমতার
প্রাথমিকভাবে যুবকটি মানসিক ভারসাম্যহীন বলে জানা গেছে
নিউ আলিপুরে সুমিত রায়ের বাড়িতে সিআইডি
নেতাজির ফাইলস খোলা নিয়ে সরব মমতা ব্যানার্জী
NCPI বৈঠক নিয়ে মুখ খুলতে নারাজ মন্ত্রী অগ্নিমিত্রা পাল
হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলের কাছে রিপোর্ট তলব বিচারপতির
বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের বাড়িকেও হেরিটেজ ঘোষণা করার প্রস্তাব অগ্নিমিত্রা পালের
হামিমের নজরদারির পরিধি খতিয়ে দেখছে তদন্তকারীরা
এক মামলায় আগাম জামিন, অন্য মামলায় খারিজ আবেদন
ব্যক্তিগত কারণ দেখিয়ে দল ছাড়লেন চন্দ্র বসু
আতঙ্কে থানার দ্বারস্থ কলকাতার ব্যবসায়ী
তিন অভিজ্ঞ আইপিএস আধিকারিককে নিয়োগ রাজ্যের
তোলাবাজি ইস্যুতে দলের অবস্থান স্পষ্ট করলেন অগ্নিমিত্রা পাল
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের