নিজস্ব প্রতিনিধি , গুজরাত - মহিলা আইপিএলের অন্যতম সেরা ম্যাচের সাক্ষী রইল ক্রিকেটবিশ্ব। এককথায় রোমাঞ্চকর ফাইনাল। তীরে এসে ডুবতে ডুবতে বেঁচে গেল স্মৃতি মন্ধানাদের তরি। ২০৫ রান তাড়া করে দুর্দান্ত জয় পেল আরসিবি।। ফের স্বপ্নভঙ্গ হল দিল্লি ক্যাপিটালসের। অসামান্য ইনিংস খেলেছেন জর্জিয়া ভল ও স্মৃতি মান্ধানা। শেষ মুহূর্তে ম্যাচ ফাঁসলেও দলকে দায়িত্বের সঙ্গে জয় এনে দিয়েছেন রাধা যাদব।
টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন বেঙ্গালুরু অধিনায়ক স্মৃতি মান্ধানা। ব্যাটে নেমে মোটের ওপর ভাল স্টার্ট পায় দিল্লি। শেফালী ১৩ বলে ২০ ও লীজেল লি ৩৭ করেন। এরপর হাল ধরেন লরা উলভার্ট ও জেমিমা রদ্রিগেজ। অধিনায়ক জেমিমা অর্ধ শতরান করেন। মারেন ৮ টি চার। উলভার্ট ৩ টি চার ও ২ টি ছয়ের সঙ্গে ২৫ বলে ৪৪ করেন। শেষে চিনেলি হেনরি মূল্যবান ৩৫ রানের ইনিংস খেলেন। মারেন ৩ টি চারসহ ২ টি ছয়। বেঙ্গালুরুর বোলারদের মধ্যে সবচেয়ে সফল লরেন বেল। ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়েছেন তিনি।
জবাবে ব্যাটে নেমে উইকেট হারায় বেঙ্গালুরু। ৭ রানে ফিরে যান গ্রেস হ্যারিস। এরপর ম্যাচ জেতানোর দায়িত্ব নেন মান্ধানা ও ভল। দুজনেই অর্ধ শতরান করেন। মারকুটে ভঙ্গিমায় খেলেন স্মৃতি। দেখে মনে হচ্ছিল তারাই ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়বেন। তবে গুরুত্বপূর্ণ সময়ে দুজনেই উইকেট ছুঁড়ে দেন। এরপর মারতে গিয়ে উইকেট দেন রিচা ঘোষ।
শেষ ওভারে নাদিন ডি ক্লার্ক ও রাধা যাদবের ওপরেই ছিল ম্যাচের দায়িত্ব। দরকার ছিল ১০ রানের। প্রথম ২ বলে সিঙ্গেল হয়। পরের দুই বলে চার মেরে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে দেন রাধা যাদব। মোক্ষম সময়ে ম্যাচের নায়িকা হিসেবে প্রমাণ করলেন রাধা যাদব।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের