নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বৈভব সূর্যবংশীর সঙ্গে রেকর্ড বিষয়টা ভীষণই মানানসই। খেলতে নামলেই একের পর রেকর্ড গড়েন ১৪ বছর বয়সী ব্যাটার। অরুণাচল প্রদেশের বিরুদ্ধে ৮৪ বলে ১৯০ রানের ইনিংস খেলেছেন। এরপরই জোড়া বিশ্বরেকর্ড গড়ে ফেলেছেন বৈভব। পেছনে ফেলেছেন পাকিস্তানের এক ব্যাটারকে।
পুরুষদের ক্রিকেটে প্রথম ব্যাটার যে ১৫ বছর বয়স হওয়ার আগেই লিস্ট এ ও টি-টোয়েন্টি ক্রিকেটে শতরান করেছে। এর আগে আইপিএলে শতরান করেছে বৈভব। ভারতীয় দলের হয়েও এমার্জিং এশিয়া কাপ ও ছোটদের এশিয়া কাপে শতরান রয়েছে। এবার বিজয় হাজারে। ১৪ বছর ২৭২ দিন বয়সে এই কীর্তি করেছেন বৈভব। এর আগে লিস্ট এ ক্রিকেটে কনিষ্ঠতম ব্যাটার হিসাবে শতরান করেছিলেন পাকিস্তানের জাহুর এলাহি। তাকে টপকে গেলেন তরুণ ব্যাটার।
পুরুষদের লিস্ট এ ক্রিকেটে দ্রুততম ১৫০ রানের বিশ্বরেকর্ডও করেছেন বৈভব। মাত্র ৫৯ বলে ১৫০ রান করেছেন। এর আগে ২০১৫ সালের এক দিনের বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ৬৪ বলে ১৫০ করেছিলেন এবি ডিভিলিয়ার্স। ১০ বছর পর তাকে ছাপিয়ে গেলেন তিনি। আরও একটি রেকর্ড গড়তে পারতেন তবে সাকিবুল গানির ৩২ বলে শতরানের পর তার ৩৬ বলের ইনিংস পিছিয়ে পড়ে। নাহলে পুরুষদের লিস্ট এ ক্রিকেটে ভারতীয় ব্যাটারদের মধ্যে দ্রুততম শতরানের রেকর্ড গড়ার সুযোগ ছিল বৈভবের সামনে।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের