নিজস্ব প্রতিনিধি , লখনউ - জমি নিয়ে বিবাদের জেরে দাদাকে খুন করল গুণধর ভাই। উঠোনে দেহ পুঁতে নিজেই থানায় নিখোঁজ ডায়েরি করলেন। নৃশংস ঘটনায় গ্রেফতার করা হয়েছে অভিযুক্ত ভাইকে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে উত্তরপ্রদেশে।
সূত্রের খবর , ঘটনাটি উত্তরপ্রদেশের ঝাঁসির। মৃত বাসিন্দার নাম তারেখ বেগ। বয়স ৩৮। তিনি তাঁর ছোট ভাই মাসারেক শেখের সঙ্গে থাকতেন। মাসারেক মাস দুয়েক আগে বিয়ে করেছেন। সম্প্রতি তাঁদের বাবা মারা যান। এরপর থেকে মা আত্মীয়ের বাড়িতে থাকেন। এরপরই জমি নিয়ে চরম বিবাদ শুরু হয়। কে কতটা অংশ পাবে সেই নিয়ে শুরু হয় বচসা। যে জমি নিয়ে বিবাদ সেই বাড়িতে থাকতেন দুই ভাই।
১৫ই হঠাৎই ফেব্রুয়ারি মাসারেক থানায় গিয়ে অভিযোগ জানান তাঁর দাদাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ। কথা বলা হয় স্থানীয়দের সঙ্গে। ডাকা হয় আত্মীয়দেরও। কাকার থেকে জমি বিবাদ নিয়ে জানতে পারেন। এরপর মাসারেককে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। কিন্তু তদন্তকারীদের বোকা বানানোর চেষ্টা করেন তিনি। এরপর বাড়িতেই তারেকের ফোন মেলে। এরপরই অভিযুক্তকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
পুলিশের তরফে জানানো হয় , জিজ্ঞাসাবাদের মুখে সব সত্যিই স্বীকার করেন অভিযুক্ত ভাই।সম্পত্তি ভাগাভাগি করতে চাননি মাসারেক। তাই দাদাকে খুন করেন। ধারালো অস্ত্র নিয়ে দাদা তারেকের উপর চড়াও হন তিনি। এরপর পুলিশের চোখে ফাঁকি দিতে নিখোঁজ ডায়েরি করেন। তবে শেষমেষ লাভের লাভ হয়নি।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের