নিজস্ব প্রতিনিধি , কলকাতা - পশ্চিমবঙ্গের রেল যোগাযোগে আসতে চলেছে এক ঐতিহাসিক পরিবর্তন। দিল্লি থেকে শিলিগুড়ি মাত্র ছয় ঘণ্টায় পৌঁছে যাওয়ার স্বপ্ন এবার বাস্তবের পথে। নবান্নে প্রশাসনিক বৈঠকের পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ঘোষণা করলেন, শীঘ্রই এই রুটে চালু হতে পারে বুলেট ট্রেন পরিষেবা। পাশাপাশি আগামী পাঁচ বছরে রাজ্যে ৬০টি নতুন ট্রেন চালুর আশ্বাসও দিয়েছেন তিনি।
শুক্রবার নবান্নে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রেলমন্ত্রী জানান, প্রস্তাবিত বুলেট ট্রেন পরিষেবা দিল্লি, লখনউ, বেনারস এবং পাটনা হয়ে শিলিগুড়ি পর্যন্ত চলবে। এই প্রকল্প বাস্তবায়িত হলে উত্তরবঙ্গ ও রাজধানী দিল্লির মধ্যে যাতায়াতের সময় নাটকীয়ভাবে কমে যাবে এবং ব্যবসা, পর্যটন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন সম্ভাবনার দ্বার খুলবে।
একইসঙ্গে পশ্চিমবঙ্গে রেলের পরিকাঠামোগত উন্নয়ন নিয়ে বিস্তারিত তথ্য তুলে ধরেন অশ্বিনী বৈষ্ণব। তার দাবি, অতীতে বিভিন্ন রেল প্রকল্পে প্রশাসনিক জটিলতা ও অনুমতির অভাবে কাজ ব্যাহত হয়েছিল। তবে বর্তমান পরিস্থিতিতে সেই বাধা কেটে গিয়ে দ্রুত গতিতে উন্নয়ন এগিয়ে নিয়ে যাওয়া হবে। তিনি জানান, গত ১২ বছরে কলকাতা মেট্রোর সম্প্রসারণে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে এবং শহরের গণপরিবহণ ব্যবস্থাকে আরও আধুনিক করার কাজ অব্যাহত থাকবে।
রেলমন্ত্রী আরও জানান, রাজ্যজুড়ে ১০২টি স্টেশনের আধুনিকীকরণ ও পুনর্নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। যার মধ্যে ১০টি স্টেশনে ইতিমধ্যেই কাজ শুরু হয়েছে। পাশাপাশি বন্দে ভারত স্লিপার এবং অমৃত ভারত ট্রেন পরিষেবার প্রসঙ্গ তুলে তিনি বলেন, আধুনিক রেল ব্যবস্থার সুবিধা পৌঁছে দিতে কেন্দ্র প্রতিশ্রুতিবদ্ধ।
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
প্রত্যাবর্তনের জন্য শুভেন্দুকে ধন্যবাদ জানান তসলিমা নাসরিন
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের