নিজস্ব প্রতিনিধি , কলকাতা - এখন প্রায় সব বাড়িতেই Wifi ব্যবহার করা হয়। কিন্তু অনেকেই বুঝতে পারেন না, তাদের ইন্টারনেট সংযোগে অন্য কেউ ঢুকে পড়েছে কি না। এর ফলে ইন্টারনেটের গতি কমে যেতে পারে, ডেটা দ্রুত শেষ হতে পারে। সময়মতো বিষয়টি বুঝতে পারলে সহজ কয়েকটি পদক্ষেপেই সংযোগ নিরাপদ রাখা সম্ভব।
ইন্টারনেট হঠাৎ খুব ধীর হয়ে গেলে সতর্ক হওয়া দরকার। প্রয়োজনের আগেই ডেটা শেষ হয়ে গেলেও সন্দেহ করা যেতে পারে। বাড়ির কোনও ডিভাইস চালু না থাকলেও রাউটারের লাইট বারবার জ্বললে বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুন। এই তিনটি লক্ষণ দেখা গেলে সংযোগ পরীক্ষা করা জরুরি।
এটি যাচাই করতে রাউটারের অ্যাডমিন প্যানেলে লগ ইন করুন। ব্রাউজারে রাউটারের আইপি অ্যাড্রেস লিখলেই লগ-ইন করার পেজ খুলে যাবে। তারপর Connected Devices অথবা Attached Devices অপশনে গেলে সংযুক্ত সব ডিভাইসের তালিকা দেখা যাবে। তালিকায় অচেনা কোনও ডিভাইস থাকলে বুঝবেন অন্য কেউ আপনার সংযোগ ব্যবহার করছে।
অচেনা ডিভাইস ধরা পড়লে সঙ্গে সঙ্গে নতুন পাসওয়ার্ড সেট করুন। শক্তিশালী পাসওয়ার্ড ব্যবহার করুন, সঙ্গে উইফি এর নামও বদলে দিন। রাউটারে WPA2 কিংবা WPA3 নিরাপত্তা ব্যবস্থা চালু রাখুন। WPS ফিচার বন্ধ রাখলে হ্যাক হওয়ার ঝুঁকি অনেকটাই কমে যায়।
বাজারে আসছে প্লাস্টিকের নোট
বেগুনি বানানোর সহজ কিছু ঘরোয়া কৌশল
স্পিকার গ্রিলের প্রতিটি ছিদ্রের আলাদা কাজ রয়েছে
একাধিক পরিষেবা মিলবে ঘরে বসেই
কম ডাউন পেমেন্টে সহজ কিস্তি
আইআইটি খড়গপুরের সমীক্ষার ভিত্তিতে তৈরি তথ্যনির্ভর পর্যটন পরিকল্পনা
কয়েকটি সহজ পরিবর্তনেই বাড়বে গোপনীয়তার সুরক্ষা
পর্যটকদের চাহিদায় প্রায় সব হোটেলই বুকিংয়ে ব্যস্ত
স্প্যাম ভেবে সব কল ব্লক না করার পরামর্শ TRAI এর
স্যাটেলাইট সংযোগে চলবে এই বিশেষ ফোন
নিরাপদ ব্যবহারের সহজ নিয়ম জেনে নিন
ভারী বৃষ্টিতে বাড়ির আশেপাশে মিলতেই পারে সরীসৃপের দেখা
প্রাইভেসি নিয়ন্ত্রণের সুবিধাও থাকবে নতুন আপডেটে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের