নিজস্ব প্রতিনিধি, নদীয়া - আজও অধরা অভিযুক্ত দেশরাজ। ৬ দিন পেরিয়ে গেলেও পুলিশি তদন্তে বিশেষ অগ্রগতি নেই বলে অভিযোগ তুলছেন স্থানীয় বাসিন্দারা। ঘটনার পর থেকেই গোটা এলাকা আতঙ্কের ছায়ায় ঢেকে গেছে। আশেপাশেই রয়েছে একাধিক প্রশাসনিক ও সরকারি ভবন, তবুও দিনের আলোয় এমন গুলি চালনার ঘটনা নিরাপত্তা নিয়ে বড় প্রশ্ন তুলে দিয়েছে।
গত সোমবার দুপুরে দুলাল মল্লিকের বাড়িতে চাঞ্চল্যকর শুট আউটের ঘটনা ঘটে। অভিযুক্ত দেশরাজ বাড়িতে ঢুকে প্রথমে ঈশিতার মায়ের কাছে তাঁর খোঁজ করে। এরপর মুহূর্তে দোতলায় উঠে একের পর এক গুলি চালাতে শুরু করে। গুলির শব্দে গোটা এলাকায় হইচই পড়ে যায়। মাথায় গুলি লাগায় ঘটনাস্থলেই মৃত্যু হয় দুলালের মেয়ে ঈশিতা মল্লিকের।
এই নৃশংস ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। প্রতিবেশীরাও বিশ্বাস করতে পারছেন না এমন ভয়ঙ্কর ঘটনা তাঁদের চোখের সামনে ঘটতে পারে। পুলিশ প্রাথমিকভাবে অনুমান করছে পরিকল্পিতভাবেই এই হামলা চালানো হয়েছে। যদিও অভিযুক্তের উদ্দেশ্য স্পষ্ট নয়। পুলিশ ইতিমধ্যে দেশজুড়ে চিরুনি তল্লাশি চালালেও এখনো তাকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ ইতিমধ্যেই মল্লিক পরিবারের বাড়িতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা করেছে। সিসিটিভি ক্যামেরা বসানো হয়েছে বাড়ির চারপাশে। জেলা পুলিশ সুপার জানিয়েছেন, তদন্তে কোনো খামতি রাখা হচ্ছে না। একাধিক দলে ভাগ হয়ে বিভিন্ন রাজ্যে তল্লাশি চালানো হচ্ছে। তবুও প্রশ্ন রয়ে গেছে কবে ধরা পড়বে দেশরাজ ? কবে ন্যায় পাবে ঈশিতার পরিবার? এলাকাবাসীর দাবি, দ্রুত অভিযুক্তকে গ্রেপ্তার করে আইনের মুখোমুখি করা হোক।
মৃত্যুর প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ
অতিরিক্ত দাম না নেওয়ার কড়া বার্তাও দেন বিধায়ক
আশাকর্মীদের বিক্ষোভ ঘিরে উত্তেজনা ছড়ায়
ঘটনাটিকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এলাকায়
পরীক্ষা শেষের ১৫ মিনিট আগে তন্ময় অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে পড়ে যায়
৫০০ বোতল নিষিদ্ধ এসকাফ কাশির সিরাপ উদ্ধার
বাকি রাস্তা এখনও ভাঙাচোরা মোরাম অবস্থাতেই পড়ে রয়েছে
নিরাপত্তার জন্য পোশাক ব্যবহারে নজরদারি
রাসায়নিক পদ্ধতি ছাড়া দেশীয় ধানের চাষে জোর
সমাজমাধ্যমে পোস্ট করে জানান রত্না দেবনাথ
ঘটনাকে ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়
উদ্ধার নগদ ৩ কোটি টাকা
বাড়তি খরচে ক্ষতির মুখে পাট চাষীরা
রবিবার সিউড়ি থেকে গ্রেফতার করা হয় টুলু মণ্ডলের ম্যানেজারকে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের