নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বলিউডের অন্যতম ফিট ও জনপ্রিয় অভিনেতা অক্ষয় কুমার। ভীষণই রুটিন জীবনযাপনে বিশ্বাসী। অভিনয়ের দিক থেকেও অনেকটা এগিয়ে অক্ষয়। আপাতত ভূত বাংলার প্রচারে ব্যস্ত অক্ষয়। সম্প্রতি ছবির একটি প্রচার অনুষ্ঠানে ছেঁড়া পোশাকে দেখা গেল অভিনেতাকে। যা নিয়ে এখন তুমুল চর্চা সোশ্যাল মিডিয়ায়।
সোমবার আসন্ন ছবি ভূত বাংলা ছবির প্রচারে অক্ষয়ের পরনে দেখা যায় ছেঁড়া-ফাটা কোট, শার্ট। দীর্ঘদিন দাড়িও কামাননি। হাইভোল্টেজ প্রচার অনুষ্ঠানে বলিউড তারকাকে এমন বেশে দেখে রীতিমত অবাক সকলে।অভিনেতার বেশভূষা নিয়ে এখন নেটপাড়ায় আলোচনার শেষ নেই। কারণ পার্টি-প্রিমিয়ার হোক বা সিনেমার প্রচার , সাধারণত বলিউডের তারকারা ড্রেসিংয়ের মাধ্যমেও নিজের ছাপ ফেলতে পছন্দ করেন। সেখানে অক্ষয়ের এহেন রূপে ভীষণই চর্চা শুরু হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
কেন এই পোশাক? উত্তরে রসিকতা করে অক্ষয় জানিয়েছেন , "অনুষ্ঠানে আসার পথে ভূতেরা আমার পোশাক ছিঁড়ে ফেলেছে।" পরক্ষণেই রসিকতা ভুলে আসল কারণ প্রকাশ্যে আনলেন খিলাড়ি। অভিনেতা জানান, হরর-কমেডি ঘরানার ছবি ভূত বাংলার থিমের সঙ্গে সাযুজ্য রেখেই এহেন পোশাক পরেছেন তিনি। অক্ষয়ের মন্তব্য , "ভূতেরাই আমাকে সাজিয়েছে।" বর্তমানে তারকারা তাদের ছবির চিত্রনাট্যের সঙ্গে সাযুজ্য রেখেই প্রচারসহ বিভিন্ন অনুষ্ঠানে যেতে পছন্দ করেন। অক্ষয়ও ঠিক তেমনটাই করে দেখালেন।
রাস্তা আটকাতেই পুলিশের গাড়ি লক্ষ্য করে গুলি! অঙ্কিত বালিয়ান খুনে এনকাউন্টারে নিকেশ ২ সন্দেহভাজন
শাবানার কথায়, ঝড়ঝাপটা পেরিয়েও ৪০ বছর টিকে থাকার চাবিকাঠি বন্ধুত্ব ও সম্মান
মডেল মুসকান খুনে চাঞ্চল্য, পুলিশের সঙ্গে গুলির লড়াইয়ের পর গ্রেপ্তার জিম ট্রেনার ইমরান
কাশ্মীরি-বিহারি মন্তব্যে বিতর্ক, সময়কে কড়া হুঁশিয়ারি ওরির
নারী উপস্থাপনা নিয়ে আপত্তি, সেন্সর বোর্ডের ছাড়পত্র নিয়েও প্রশ্ন আন্নামালাইয়ের
পোখরাতে শুটিংয়ের সময় বন্যায় আটকে পড়েন অভিনেতা, গোরখপুর হয়ে কলকাতায় ফিরলেন খরাজ
সাধের অনুষ্ঠানের পরই নিখোঁজ সাগর, ভাগীরথীতে তল্লাশি জোরদার
নেপালে দুর্যোগের মাঝে ছেলের সঙ্গে ভিডিও কলে আবেগপ্রবণ অপু, নিরাপদে দেশে ফেরার জন্য চাইলেন সকলের প্রার্থনা
রাখির বিজ্ঞাপনে কৃতীর পোশাক নিয়ে বিতর্ক, কঙ্গনা-রাহুলের মন্তব্যে বাড়ল উত্তাপ
শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জীবন এবার মঞ্চে, বাজপেয়ীর ভূমিকায় সুকান্ত মজুমদার
বকেয়া পারিশ্রমিক নিয়ে বচসার অভিযোগ, গালিগালাজ-সহ মারধর ও প্রাণনাশের হুমকির দাবি কাঠমিস্ত্রির
রেস্তরাঁর পর এবার ঘরের রান্নাঘর-ফ্রিজেও ‘তুকারাম মুন্ডে অভিযান’-এর মজার ডাক কুণাল কোহলির
জেন জি বিতর্কের মাঝেই নতুন দাবি, ‘প্রয়োজনীয় বিষয়েই কথা বলে জেন আলফা’
৬,৮৮৪ ইউআরএলের মধ্যে ৫৫২টিতে আপত্তিকর কনটেন্ট, দ্রুত সরানোর নির্দেশ হাই কোর্টের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের