নিজস্ব প্রতিনিধি , গুজরাত - চার্জে বসানো একটি পাওয়ার ব্যাঙ্ক থেকে মুহূর্তেই ঘটল ভয়াবহ অগ্নিকাণ্ড। এই ঘটনায় পুড়ে ছাই হয়ে গেছে জনপ্রিয় ইউটিউবার শিবানী কপিলার বাড়ির একটি বড় অংশ। আগুনে নষ্ট হয়েছে আসবাবপত্র, পোশাক আশাক থেকে শুরু করে ইউটিউবের সিলভার, গোল্ড ও ডায়মন্ড প্লে বাটনও। ঘটনাটি সোশ্যাল মিডিয়ায় তুলে ধরে সকলকে সতর্ক থাকার বার্তা দিয়েছেন তিনি।
বিশেষজ্ঞদের মতে, লিথিয়াম আয়ন ব্যাটারিযুক্ত পাওয়ার ব্যাঙ্ক ভুলভাবে ব্যবহার বা নিম্নমানের পণ্য ব্যবহারের কারণে বিস্ফোরণ বা আগুন লাগার ঝুঁকি থাকে। তাই পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার ও চার্জ দেওয়ার ক্ষেত্রে কয়েকটি নিয়ম মেনে চলা অত্যন্ত জরুরি।

কেন বিস্ফোরণ ঘটতে পারে?
পাওয়ার ব্যাঙ্ক বিস্ফোরণের অন্যতম কারণ হল নিম্নমানের বা নকল পণ্য ব্যবহার। যেখানে প্রয়োজনীয় সুরক্ষা ব্যবস্থা থাকে না। এছাড়া দীর্ঘক্ষণ চার্জে রেখে দিলে ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে যেতে পারে। পড়ে গিয়ে বা চাপে ব্যাটারি ক্ষতিগ্রস্ত হলেও আগুন লাগার আশঙ্কা থাকে। ত্রুটিপূর্ণ চার্জার বা কেবলের কারণে শর্ট সার্কিট হতে পারে। বিরল ক্ষেত্রে উৎপাদনজনিত ত্রুটির কারণেও বিস্ফোরণ ঘটতে পারে।
কোন লক্ষণ দেখলে সতর্ক হবেন?
পাওয়ার ব্যাঙ্ক অস্বাভাবিকভাবে গরম হয়ে গেলে, ব্যাটারি ফুলে গেলে বা আকৃতি বদলে গেলে তা বিপদের ইঙ্গিত হতে পারে।
এছাড়া পোড়া গন্ধ, ধোঁয়া, চার্জ দেওয়ার সময় বারবার সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে ব্যবহার বন্ধ করা উচিত। এসব লক্ষণকে কখনওই হালকাভাবে নেওয়া উচিত নয়।
নিরাপদ থাকতে কী করবেন?
সবসময় বিশ্বস্ত ব্র্যান্ডের পাওয়ার ব্যাঙ্ক ব্যবহার করুন। বিছানা, বালিশ বা কম্বলের নীচে রেখে কখনও চার্জ দেবেন না। রাতে ঘুমানোর সময় চার্জে বসিয়ে রাখা এড়িয়ে চলুন। অতিরিক্ত গরম জায়গা বা সরাসরি রোদে পাওয়ার ব্যাঙ্ক রাখবেন না। কোনও অস্বাভাবিক লক্ষণ দেখা দিলে পুনরায় চার্জ না দিয়ে নিরাপদ স্থানে রেখে দেবেন।
জানুন দ্রুত বুকিংয়ের জন্য কোন অ্যাপ এগিয়ে
কোন প্যাক আপনার জন্য বেশি লাভজনক
সম্পর্ক ভাঙার পর মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর সময় দেওয়া হল কর্মীদের
২৫ বছরের চাকরিতে কত টাকা মিলতে পারে জানুন সহজ হিসেব
২০২৭ এ বাজারে আসতে পারে নতুন ইলেকট্রিক ট্র্যাক্টর
সর্দি-কাশির বিশেষ কিছু সিরাপ ব্যবহারে লাগাম
উৎসবের মরশুমে চিনির চাহিদা বাড়ার আশঙ্কা
কয়েকটি ধাপ মেনে বন্ধ করা যাবে এই প্রক্রিয়াটি
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের