নিজস্ব প্রতিনিধি , দিল্লি - ফের শিরোনামে উঠে এলেন মহম্মদ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহান। জাহানের সঙ্গে বিবাহবিচ্ছেদের সময় কোর্টের নির্দেশ অনুযায়ী চার লক্ষ টাকা খোরপোষ বাবদ দেন ভারতীয় পেসার। সেই টাকায় নাকি চলছেনা জাহানের। খোরপোষ বৃদ্ধির দাবিতে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হাসিন জাহান। আবেদনের নিরিখে শামিকে নোটিস পাঠাল শীর্ষ আদালত।
প্রতি মাসে মেয়ের দেখভালের জন্য আড়াই লক্ষ এবং হাসিনের নিজের জন্য দেড় লক্ষ টাকা করে দেন ভারতীয় পেসার। জাহানের অভিযোগ , এই চার লক্ষ টাকায় সংসার চালানো সম্ভব হচ্ছে না। এই অভিযোগের ভিত্তিতে শামি সহ পশ্চিমবঙ্গ সরকারকে চার সপ্তাহ অর্থাৎ এক মাসের মধ্যে জবাব দিতে বলেছে সুপ্রিম কোর্ট। এরপরই হবে মামলার শুনানি।
উল্লেখ্য , ২০১৪ সালে মডেল অভিনেত্রী জাহানের সঙ্গে বিয়ে হয় শামির। ২০১৫ সালে তাঁদের কন্যাসন্তানের জন্ম। তবে দাম্পত্যজীবন সুখের হয়নি। ২০১৮ সালে যাদবপুর থানায় শামি সহ তার পরিবারের বিরুদ্ধে ডোমেস্টিক ভায়োলেন্সের অভিযোগ দায়ের করেন জাহান। এরপরই শুরু হয় আইনি খেলা।
মামলার খরচ সহ অন্তর্বর্তিকালীন ভরণপোষণ বাবদ ১০ লাখ টাকা চেয়েছিলেন। নিজের জন্য মাসে ৭ লাখ সহ মেয়ের জন্য মাসে ৩ লাখ টাকা চান। তবে নিম্ন আদালতে তার এই আবেদন গ্রাহ্য হয়নি। আলিপুর আদালত শুধুমাত্র জাহানের সন্তানকে প্রতি মাসে ৮০,০০০ ও জাহানকে ৫০,০০০ টাকা দেওয়ার নির্দেশ দেন। এরপরই হাইকোর্টের দ্বারস্থ হন জাহান। আদালতের নির্দেশ অনুযায়ী শামিকে ৪ লক্ষ টাকার নির্দেশ দেওয়া হয়।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের