নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – চলতি বছর কার হাতে উঠতে চলেছে নোবেল পুরস্কার? সেই নিয়ে জল্পনা তুঙ্গে। এবারের নোবেল পুরস্কার চান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তা নিয়ে নাকি চাপ দিচ্ছেন তিনি। তবে চাপ দিলেও যে কোনও লাভ হবে না, তা এক বিবৃতি দিয়ে স্পষ্ট বুঝিয়ে দিল নোবেল কমিটি।
ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, নোবেল শান্তি পুরস্কার পাওয়ার জন্য উপযুক্ত প্রার্থী তিনি। ক্ষমতায় আসার পর ৬-৭ টি যুদ্ধ থামানোর পিছনে তাঁর হাত রয়েছে। এমনকি রাশিয়া-ইউক্রেন ও হামাস- ইজরায়েলের যুদ্ধ নাকি তাঁর হস্তক্ষেপেই বন্ধ হবে খুব শীঘ্রই। এমনটাই দাবি করেছেন খোদ মার্কিন প্রেসিডেন্ট।
নোবেল কমিটির সচিব ক্রিশ্চিয়ান বার্গ হার্পভিকেন জানান, “এটা সত্যি যে একজন নির্দিষ্ট প্রার্থীকে নিয়ে সংবাদমাধ্যমে বিস্তর আলোচনা চলছে। তবে এটাও সত্য যে সংবাদমাধ্যমের আলোচনা আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে না। আমরা ঝাড়াই বাছাই করে যোগ্যতা অনুযায়ী স্বাধীনভাবে সিদ্ধান্ত নেই। আমাদের উপর কোনও চাপ নেই। বাইরের কোনও চাপ আমাদের প্রভাবিত করতে পারে না।“
উল্লেখ্য, নোবেল কমিটির কাছে ট্রাম্পের নাম সুপারিশ করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু, আজারবাইজানের ইলহাম আলিয়েভ, পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ, পাক সেনাপ্রধান আসিফ মুনির। ভারতের কাছে একই দাবি করা হলেও, তাতে গুরুত্ব দেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১০ অক্টোবর ঘোষণা করা হবে নোবেল শান্তির প্রাপকের নাম।
ইরানের কাছে জবাবদিহি চাইল কেন্দ্র
হরমুজ প্রণালী বন্ধে কড়া বার্তা তেহরানের
শুক্রবার সমস্ত বাণিজ্যিক জাহাজের জন্য হরমুজ প্রণালী খুলে দিল ইরান
হামাসের সঙ্গে পাকিস্তানের লস্কর এ তাইবার সঙ্গে যোগসূত্র রয়েছে বলে দাবি জানিয়েছে ইজরায়েল
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন
শুক্রবার বৈঠকে বসতে চলেছে ইসরায়েল - লেবানন
পাকিস্তানে তীব্র জ্বালানি সঙ্কট
নতুন করে যুদ্ধের ঘন কালো মেঘ ছেয়ে গেছে মধ্যপ্রাচ্যের আকাশে
ইতিমধ্যেই হরমুজে নামানো হয়েছে মার্কিন যুদ্ধ জাহাজ
একই ওষুধ দিয়ে একাধিক শিশুকে ইনজেকশন দেওয়ার অভিযোগ উঠেছে চিকিৎসকদের বিরুদ্ধে
মধ্যপ্রাচ্যের যুদ্ধে এবার নয়া মোড়
আমেরিকাকে সাহায্য করার অভিযোগ উঠেছে এই দেশগুলির বিরুদ্ধে
হরমুজ অবরোধের সিদ্ধান্তকে কঠোরভাবে বাস্তবায়িত করার চেষ্টা চালানো হচ্ছে
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন