নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ২০১৬ সালের শিক্ষকের যোগ্যতা সংক্রান্ত মামলায় চাকরি প্রত্যাশীদের পাশে দাঁড়িয়ে বড় নির্দেশ দিল হাইকোর্ট। ওয়েটিং লিস্টে থাকা এবং বয়সসীমা পেরিয়ে যাওয়া প্রার্থীদেরও ইন্টারভিউ নেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি অমৃতা সিনহা। আদালতের এই নির্দেশে নতুন করে আশার আলো দেখছেন বহু অবহেলিত পরীক্ষার্থী।
এসএসসির নতুন পরীক্ষার ফলাফল বেরোনোর পর একাধিক পরীক্ষার্থীর অভিযোগ করে ফর্ম পূরণ, লিখিত পরীক্ষা ও নথি যাচাই সম্পূর্ণ হওয়ার পরও তাদের ইন্টারভিউয়ে ডাকা হয়নি। বয়সসীমা পেরিয়ে যাওয়ায় তাদের ইন্টারভিউয়ে ডাকা হয়নি। এরপরই হাইকোর্টে মামলা দায়ের করেন তারা। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতে বিচারপতি অমৃতা সিনহার বেঞ্চ স্পষ্ট নির্দেশ দেয়, বয়স পেরোলেও প্রার্থীদের ইন্টারভিউ নিতে হবে SSC-কে। ইন্টারভিউয়ের প্রাপ্ত নম্বর মুখবন্ধ খামে জমা দিতে হবে আদালতে। ইন্টারভিউ প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা নিয়ে সিদ্ধান্ত SSC জানাবে।
আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী, এই চাকরিপ্রার্থীরা পরীক্ষার সব ধাপই সম্পন্ন করেছিলেন, তাই মাঝপথে বাদ দেওয়া যায় না। মামলাকারীর আইনজীবীর দাবি, সুপ্রিম কোর্ট আগেই জানিয়েছিল, যোগ্য প্রার্থীরা বয়সজনিত ছাড় পাবেন। অথচ এই পরীক্ষার্থীদের সে ছাড় দেওয়া হয়নি। তাই আদালতের হস্তক্ষেপ অত্যন্ত জরুরি ছিল।
বাংলায় চালু ‘প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা’
পিএসসির মাধ্যমে নিয়োগের ঘোষণাও করেন মুখ্যমন্ত্রী
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন অনুব্রত মন্ডল
বিজেপির বিরুদ্ধে লড়তে ঐক্যের ডাক মমতার
২১ শে জুলাইয়ের মঞ্চ থেকে বিরোধীদের তীব্র আক্রমণ করেন অভিষেক
শহীদ দিবসের মঞ্চে দেখা গেল রাজীব কুমারকে
কমিশনের রিপোর্ট নিয়ে মমতাকে তোপ ঋতব্রত - কংগ্রেসের
শহীদ দিবসের মঞ্চে ফের একবার প্রকাশ্যে তৃণমূলের দ্বন্দ্ব
সম্প্রতি ঋতব্রত শিবিরে যোগ দেন মদন মিত্র
আগামী ১৪ আগস্ট মহুয়া মৈত্রকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ
সরকারি বাসে এবার চাইলে মহিলারা ভাড়া দিতে পারবেন
পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠায় জবাব তলব হাইকোর্টের
কসাইখানার লাইসেন্স সমস্যায় মোষের মাংস সরবরাহ বন্ধ
রাজ্যজুড়ে ৮ জায়গায় তল্লাশি অভিযান চালায় ইডি
কোন শিবিরে যোগ দেবেন তা নিয়ে বিভ্রান্ত কর্মী সমর্থকেরা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের