নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বিশ্বকাপ থেকে বাংলাদেশ বাদ হতেই বয়কট নাটক শুরু করেছিল পাকিস্তান। তবে সেসব মাথা থেকে উড়িয়ে অবশেষে মাঠে নেমে ভারতের কাছে দুরমুশ হতে হয়েছিল। এরপরেই লক্ষীলাভ হল আইসিসির। হয়তো বয়কট নাটকের পরই তবে ভারত পাক ম্যাচের দর্শকসংখ্যা অতীতের সমস্ত নজিরকে ছাপিয়ে গেছে।
সূত্রের খবর , সম্প্রচারকারী চ্যানেলের দর্শকসংখ্যার গড়েও নজির গড়েছে এই দ্বৈরথ। ভারত-পাকিস্তান ম্যাচটি ডিজিটাল রিচ পেয়েছে ১৬৩ মিলিয়ন বা ১৬.৩ কোটি। যা আইসিসি’র টি-টোয়েন্টি ইভেন্টের ইতিহাসে সবার আগে। ২০২৪ সালের তুলনায় এই রিচ বেড়েছে ৫৬ শতাংশ। কেবল তাই নয়, দু’বছর আগের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারত বনাম দক্ষিণ আফ্রিকা ম্যাচের ডিজিটাল দর্শকসংখ্যাকেও ছাপিয়ে গিয়েছে এই ম্যাচ। আইসিসি’র লিগ পর্বেও সর্বোচ্চ রিচের নজির গড়েছে এই ম্যাচ। যা আগের তুলনায় ১.২ গুণ বেশি। এছাড়া টিভিতে রিচ বেড়েছে ২.৪ গুণ বেশি। ওয়াচ টাইমও বেড়েছে। মোট ওয়াচটাইম ২০ বিলিয়ন মিনিট। যা আগের তুলনায় ১.২ গুণ বেশি।
পাকিস্তান না খেলা মানে বিশাল আর্থিক ক্ষতির মুখোমুখি পড়তে হবে টুর্নামেন্টের সম্প্রচারকারী সংস্থাকে। কোনও কারণ ছাড়া বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে না খেললে পাকিস্তানকে বিশাল আর্থিক জরিমানার মুখে পড়তে হযত। যার ধাক্কা হয়তো সামলাতে পারত না পাকিস্তান।যেকোনো ম্যাচ থেকে যা লাভয় তার অংশ পায় বাকি দেশগুলো। সেখানে বাংলাদেশ বঞ্চিত হত। সেই স্বার্থেই পাকিস্তানকে পরে বোঝায় বাংলাদেশ। অন্যান্য দেশগুলিও পাকিস্তানকে বুঝিয়ে খেলার পরামর্শ দেয়। অবশেষে খেলতে নেমে হার স্বীকার করলেও আইসিসি বিরাট লাভ করেছে। কোনো না কোনোভাবে আইসিসির কাজে এসেছে পাকিস্তান।
জিওস্টারের স্পোর্টস সেলস প্রধান অনুপ গোবিন্দন বলেছেন , "ভারত-পাকিস্তান ম্যাচের আগে বিতর্ক তৈরি হয়েছিল ঠিকই। যদিও সেসব মিটিয়ে অবশেষে মুখোমুখি হয় দুই দল। ম্যাচ ঘিরে উত্তেজনা ছিল চোখে পড়ার মত।এই ম্যাচের রিচ ও ভিউয়ারশিপই প্রমাণ করে দিল বিশ্বকাপ নিয়ে দর্শকদের উন্মাদনা কেমন।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের