নিজস্ব প্রতিনিধি, মুম্বই - সোমবার মুম্বই টি-টোয়েন্টি লিগ ২০২৬-এ ঝড় তুললেন সচিন পুত্র অর্জুন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে বান্দ্রা ব্লাস্টার্সের বিপক্ষে এআরসিএস আন্ধেরির হয়ে বল ও ব্যাট হাতে বাজিমাৎ করেন অর্জুন। প্রথমে বোলিং করে একাই ৩ উইকেট নেন। ব্যাট হাতে খেলেন ৬৪ রানের ঝোড়ো ইনিংস।
চলতি বছরের আইপিএলে মাত্র ১ টি ম্যাচ খেলেছিল অর্জুন। তাও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস প্লে অফ থেকে বেরিয়ে যাওয়ার পর। সেই ম্যাচে ১ টি উইকেটও নিয়েছিলেন অর্জুন। সম্পূর্ণ আইপিএলে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থের প্রমান দিলেন অর্জুন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরাও হন তিনি।
প্রাক্তন স্পিনার রবিচন্দ্রন অশ্বিন অর্জুনের পারফরমেন্স নিয়ে মুগ্ধ। তিনি অর্জুনের দৃঢ় মানসিকতা নিয়ে প্রশংসা করেন। যেভাবে গত দুই মাস প্রতিযোগিতা মূলক ম্যাচ না খেলেও নিজেকে প্রস্তুত রেখেছেন তার উল্লেখ করেন। অশ্বিন ইউটিউবে বলেন, ' আমি তার দক্ষতা নিয়ে কথা বলব না। কিন্তু তার পথচলা সহজ নয়, কারণ তাকে সবসময় তার বাবার সঙ্গে তুলনা করা হবে। তবে, আমি তার সম্পর্কে দুটো কথা বলব - সে অত্যন্ত পরিশ্রমী এবং কোনো প্রতিযোগিতা থেকে পিছু হটে না। বোলিং করার পর সে আপনার দিকে একদৃষ্টে তাকিয়ে থাকে। এমনকি আপনি যদি তাকে চার বা ছয়ও মারেন, সে আরও জোরে ফিরে আসে। এই দুটি গুণের জন্য ছেলেটিকে কৃতিত্ব দিতেই হবে। '
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের