নিজস্ব প্রতিনিধি , মুম্বই - চলতি বিশ্বকাপের আগে তেমন ছন্দে ছিলেন না জাসপ্রীত বুমরা। তার বোলিং নিয়ে যথেষ্ট সন্দেহ ছিল সকলের। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে যখন সবাই রান খরচ করছিলেন ঠিক তখন ঢাল হয়ে দাঁড়ালেন বুমরা। তবে অনবদ্য ইনিংসের জেরে ম্যাচ সেরার পুরস্কার জিতেছেন সঞ্জু স্যামসন। লাগাতার দুটো ম্যাচে দেখিয়ে দিয়েছেন কি করতে পারেন। তবে ম্যাচ সেরার পুরস্কার জিতে তার মুখে বুমরার প্রশংসা।
ইডেনে ছেড়ে আসা ইনিংস থেকে শুরু করেছিলেন সঞ্জু স্যামসন। ওয়াংখেড়েতে ৪২ বলে ৮৯ রানের দুরন্ত ইনিংস খেলেছেন। দর্শনীয় কিছু শট এসেছে তার ব্যাট থেকে। তবে একটা সময় জেকব বেথেলের জেরে ম্যাচ ঘুরে গিয়েছিল ইংল্যান্ডের দিকে।ঠিক তখন শেষ দুই ওভারে মাত্র ১৪ রান দিয়েছেন বুমরা। ১৮ তম ওভারে দিয়েছেন মাত্র ৬ রান। যেখান থেকে ফের চাপে পড়ে যায় ব্রিটিশ শিবির। ৪ ওভারে ৩৩ রান দিয়ে একটি উইকেট তুলে নিয়েছেন তিনি। কঠিন সময়ে ফের বুঝিয়ে দিলেন তার হাতে বল থাকা মানে ভারতের সবচেয়ে বড় ভরসা। ওয়াংখেড়েতে সবথেকে ভাল বোলিং করলেন বুম বুম। ঠিক সেই কারণেই তার প্রশংসা করলেন সঞ্জু স্যামসন।
ম্যাচ সেরার পুরস্কার জিতে সঞ্জু বলেছেন , "পুরো কৃতিত্ব জাসপ্রীত বুমরার। যে ভাবে ও বল করল তা এক কথায় অসাধারণ। এ রকম বোলার লাখে একজনই হয়। আমার মতে, ম্যাচের সেরার মেডেলটা ওরই পাওয়া উচিত ছিল। ২৫০ রান করেও তো হেরে যাচ্ছিলাম। কিন্তু বুমরাহের চার ওভার আমাদের জিতিয়ে দিল। ওই চার ওভার না হলে আমরা হেরে জেতাম।"
নিজের ব্যাটিং নিয়ে সঞ্জু বলেছেন , "গত ম্যাচ থেকে ফর্ম ফিরে পেয়েছি। ভাল শট খেলছিলাম। এই ম্যাচেও সেই ফর্ম টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করেছি। বড় ম্যাচে বড় রান করতে হত। কারণ, ওয়াংখেড়েতে যে কোনও রান তাড়া করে জেতা যায়। ইংল্যান্ড তো প্রায় জিতেই যাচ্ছিল। তাই যত বেশি সম্ভব রান করতে চেয়েছি। শেষ পর্যন্ত জিতেছি।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের