নিজস্ব প্রতিনিধি , জেনিকা - দোরগোড়ায় এসেও ফিরে যেতে হবে ইতালিকে। দারুণ লড়াই করে মাত্র একটি ম্যাচ জয়ের আশায় ছিলেন ডোনারুমারা। তবে দুর্বল বসনিয়ার বিরুদ্ধে সেই ম্যাচেই হেরে বিশ্বকাপের যোগ্যতা অর্জন করতে ব্যর্থ ইতালি। বসনিয়ার বিরুদ্ধে পেনাল্টিতে হেরে বিশ্বকাপে যাওয়ার আশা শেষ হল ইতালির। ১২ বছর পরও বিশ্বকাপের মূল পর্বে পৌঁছাতে পারল না ইতালি।
ম্যাচের শুরু থেকেই ইতালির ওপর চাপ সৃষ্টি করে বসনিয়া। লাগাতার আক্রমণ সানাচ্ছিল তারা। তবে খেলার বিপরীতে গোল করে ইতালি। ম্যাচের ১৫ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন মোইসে কিন। বক্সের বাইরে থেকে গোলরক্ষককে দাঁড় করিয়ে জালে বল জড়িয়ে দেন তিনি।এরপর ৪১ মিনিটের মাথায় লাল কার্ড দেখে মাঠের বাইরে যান বাস্টোনি। মরণ-বাঁচন ম্যাচে ১০ জনে খেলা সবচেয়ে বেশি বেদনাদায়ক। এর সুযোগ নিয়ে দ্বিতীয়ার্ধে আরও আক্রমণ কমে যায় ইতালির।
দ্বিতীয়ার্ধের ৭৯ মিনিটের মাথায় গোল শোধ করে বসনিয়া। সমতা ফেরান ট্যাবাকোভিচ। ১০ জনের ফায়দা নিয়ে মাত্র একটি গোল করেন এডিন জেকোরা। এরপর ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে। ডিফেন্সিভ হয়ে পড়ে ইতালি। বিশ্ব ফুটবলে একসময় সেরা ডিফেন্সিভ দল ছিল তারা। অতিরিক্ত সময়েও তারা ডিফেন্স করেই পেনাল্টির দিকে ম্যাচ নিয়ে যেতে চাইছিল। অভিজ্ঞ ডোনারুমার ওপর ভরসা করছিল দল। তবে সেখানেই হিতে বিপরীত। দলকে বাঁচাতে পারলেন না ইতালির গোলরক্ষক।
প্রথম পেনাল্টিতে বসনিয়া গোল করে। সেখানে ইতালি বাইরে মারে। ঠিক দিকে ঝাঁপিয়েও দ্বিতীয় পেনাল্টি বাঁচাতে পারেননি ডোনারুমা। সেখানে দ্বিতীয়টায় ভুল করেনি ইতালি। ব্যবধান হয় ২-১। তৃতীয় পেনাল্টি থেকেও গোল করে বসনিয়া। জবাবে ক্রস বারে মারেন ক্রিস্টান্তে। তাই চতুর্থ পেনাল্টি মারার সঙ্গে সঙ্গে জয় ছিনিয়ে নেয় বসনিয়া। বিশ্বকাপের মূল পর্বের যোগ্যতা অর্জন করে ফেলল তারা। স্বপ্নভঙ্গ হল ইতালির। এই ম্যাচের পর ইতালির ফুটবল নিয়ে প্রশ্ন তুলছেন সকলে।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের