নিজস্ব প্রতিনিধি, ব্রিটেন - যৌন কেলেঙ্কারির ছায়া এবার পড়ল ব্রিটেনের রাজ পরিবারের ওপর। শাস্তিস্বরূপ রাজকীয় খেতাব খোয়ালেন ভাই প্রিন্স অ্যান্ড্রু। নিজের ভাইকে শাস্তি দিলেন খোদ রাজা তৃতীয় চার্লস। একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে এই বিষয়ে জানিয়েছে বাকিংহাম প্যালেস।
বাকিংহাম প্যালেসের তরফ থেকে একটি আনুষ্ঠানিক বিবৃতি দিয়ে জানানো হয়েছে, নিজের ছোট ভাই প্রিন্স অ্যান্ড্রুর সমস্ত রাজকীয় উপাধি, সম্মান এবং সুযোগ-সুবিধা কেড়ে নিয়েছেন ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস। এমনকি তাঁকে ৩০ কামরার উইন্ডসর প্রাসাদ খালি করার নির্দেশ দেওয়া হয়েছে।
বিবৃতিতে আরও জানানো হয়েছে, রাজা প্রিন্স অ্যান্ড্রুর স্টাইল, উপাধি এবং সম্মান সরিয়ে নেওয়ার জন্য একটি আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করেছেন। এবার থেকে প্রিন্স অ্যান্ড্রুর নাম হবে অ্যান্ড্রু মাউন্টব্যাটেন উইন্ডসর। ‘ডিউক অফ ইয়র্ক’ থাকবেন না তিনি। নির্যাতনের শিকার হওয়া সকলের প্রতি সহানুভূতি প্রকাশ করেছেন রাজা চার্লস এবং রানী ক্যামিলা।
উল্লেখ্য, একটি মামলা দায়ের করেন ভার্জিনিয়া গিফ্র। তাঁর অভিযোগ, ১৭ বছর বয়সে অ্যান্ড্রুর যৌন নির্যাতনের শিকার হন তিনি। ২০২২ সালে অর্থের বিনিময়ে এই মামলাটি নিষ্পত্তি করেছিলেন অ্যান্ড্রু। পাশাপাশি যৌন কেলেঙ্কারিতে অভিযুক্ত জেফ্রি এপস্টেইনের সঙ্গে তাঁর বন্ধুত্বের খবর প্রকাশ্যে আসতেই সমালোচনার ঝড় উঠেছে।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের