নিজস্ব প্রতিনিধি , উত্তর ২৪ পরগণা - বিধানসভা ভোটের মুখে ব্রিগেডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসমাবেশ ঘিরে বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে উত্তেজনা তুঙ্গে। শনিবার ব্রিগেডে ভোট নিয়ে দলের সমর্থকদের আরও চাগিয়ে তুলতে গুরুমন্ত্রণা দেবেন। সঙ্গে থাকবে SIR নিয়ে সাধারণ মানুষের জন্য বার্তা। জনসভার প্রস্তুতি পায় শেষের পথে। বিশাল পুলিশ বাহিনী মোতায়েন থাকছে গোটা কলকাতায়। এছাড়া ধর্মতলা চত্বরের চিত্রটাও সকাল থেকে বেশ ভিন্ন। এই জনসভার উদ্দেশ্যে বিভিন্ন জেলা থেকে ইতিমধ্যেই রওনা দিয়েছেন বিজেপির কর্মী - সমর্থকরা। একই চিত্র দেখা গেল উত্তর চব্বিশ পরগণার ব্যারাকপুরে।

সূত্রের খবর , মোদির জনসভা নিয়ে গত কয়েকদিন ধরেই দলের কর্মী সমর্থকরা উত্তেজিত। দল বেঁধে প্রিয় নেতাকে সমর্থন করতে , শাসক শিবিরের অরাজকতা বন্ধের উদ্দেশ্যে আজ সমাবেশে যোগ দেবেন হাজার হাজার বিজেপি সমর্থকরা। সকাল সকাল ব্যারাকপুর থেকে বিভিন্ন বাস গাড়ি সাজিয়ে দলের পতাকা লাগিয়ে , সামনে ব্যানার টানিয়ে স্লোগান দিতে দিতে ব্রিগেডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন দলের কর্মী সমর্থকরা। ব্যস্ত কল্যাণী এক্সপ্রেসওয়ে থেকে একের পর এক বাস বেরোচ্ছে বিজেপির। মুখে অনবরত লেগে রয়েছে স্লোগান।

ব্যারাকপুর জেলা ভাইস প্রেসিডেন্ট দেবকুমার ঘোষ জানিয়েছেন , "এই স্বৈরাচারী সরকারের পতন ও বিজেপির শুভসূচনা করতে আজ ব্রিগেডে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আমরা সবাই একসঙ্গে সংকল্প করব। আমরা এমন এক সরকার চাই যারা সঠিক প্রশাসনিক ব্যবস্থা নিয়ে আসবে। ছেলে মেয়েদের চাকরি দেবে , তাদের বাইরে যেতে হবে না। চিকিৎসা ব্যবস্থার উন্নতি হবে , গ্রামের কাউকে যেন আর বাইরে। যেতে না হয়। পরিবেশ সুরক্ষিত রাখবে। এইসমস্ত আশা নিয়ে আমরা সকলে ব্রিগেডে যাচ্ছি।"

১০ হাজার মানুষের কর্মসংস্থান হবে বলে আশাবাদী
শ্বশুরবাড়ির অপমান সহ্য করতে না পেরে যুবকের মৃত্যুর অভিযোগ
স্থানীয়দের বিক্ষোভে বন্ধ নির্মাণকাজ
ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রাগড় মৌচাক কলোনি এলাকায়
গুপ্তিপাড়া ফেরিঘাটে নাকা তল্লাশিতে বড় সাফল্য , বাজেয়াপ্ত স্কুটি , মোবাইল , নগদ টাকা
দীর্ঘদিন আন্দোলনের পরেও মজুরি বৃদ্ধি না করার অভিযোগ
মৃতদের পরিবারকে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর
রেলের পক্ষ থেকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্য ঘোষণা করা হয়েছে
ফ্ল্যাটের ভিতর গা ঢাকা দিয়ে থাকার অভিযোগ
মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা
সকাল থেকে নিখোঁজ দময়ন্তী সেন, সন্ধান পেতে সাধারণ মানুষের সাহায্য চাইল পরিবার
৭ সদস্যের এক তদন্তকারী দল ঘটনাস্থলে পৌঁছান
আহত আরও ২, হাসপাতালে চিকিৎসাধীন
সকাল থেকেই মহিষাদলের রথ প্রাঙ্গণে ঢল নেমেছে হাজার হাজার ভক্তদের
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের