নিজস্ব প্রতিনিধি, শ্রীনগর – বরাতজোরে প্রাণে রক্ষা পেলেন জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ও বর্তমান উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। বিয়েবাড়িতে ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ উঠেছে। ফারুক আবদুল্লাহ অক্ষত থাকলেও আহত হয়েছেন উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জম্মু-কাশ্মীরের পুলিশ।
সূত্রের খবর, বুধবার সন্ধ্যায় জম্মুর গ্রেটার কৈলাসের রয়্যাল পার্ক এলাকায় এক বিয়েবাড়িতে গিয়েছিলেন ন্যাশনাল কনফারেন্সের বর্ষীয়ান নেতা ফারুক আবদুল্লাহ তথা জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদু্ল্লাহ, জম্মু-কাশ্মীরের উপ-মুখ্যমন্ত্রী সুরিন্দর চৌধুরী এবং জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহর পরামর্শদাতা নাসির আসলাম ওয়ানি। রাত সাড়ে ১০টা নাগাদ বিয়েবাড়িতে আচমকা লোডেড পিস্তল নিয়ে ঢুকে পড়েন কমল সিং জামওয়াল নামের এক ব্যক্তি।
পয়েন্ট ব্লাঙ্ক রেঞ্জ থেকে ফারুক আবদুল্লাহকে লক্ষ্য করে গুলি চালিয়েছিলেন অভিযুক্ত কমল সিং জামওয়াল। সঙ্গে সঙ্গে অভিযুক্তকে ধরে ফেলেন সেখানে থাকা নিরাপত্তারক্ষীরা। অল্পের জন্য গুলি লাগেনি জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রীর। স্প্লিন্টার ইনজুরি হয়েছে সুরিন্দর চৌধুরীর। তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, মদ্যপ অবস্থায় ছিল অভিযুক্ত। নেশার ঘোরে গুলি চালিয়েছিল। এই ঘটনার পর কোনও ষড়যন্ত্র আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের