নিজস্ব প্রতিনিধি , দিল্লি - মাঠে নামার পর থেকেই একের পর এক রেকর্ড ভেঙে নিজের নামে নতুন ইতিহাস গড়ে চলেছেন বৈভব সূর্যবংশী। চলতি বছর দুরন্ত ছন্দে রয়েছেন। যুব এশিয়া কাপ হাতছাড়া হলেও ব্যাট কথা বলেছে তার। অন্যদিকে , চলতি বিজয় হাজারে ট্রফিতেও মারাত্মক ব্যাটিং করছেন। এই অসামান্য প্রতিভার জেরে তরুণদের জন্য দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন ১৪ বছর বয়সী ব্যাটার। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার পেলেন বৈভব। তার হাতে পুরস্কার তুলে দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
খেলার মাঠে একগুচ্ছ পুরস্কার জেতার পর এবার রাষ্ট্রীয় সম্মান পেল ১৪ বছর বয়সী বৈভব।শুক্রবার রাষ্ট্রপতি ভবনে গিয়ে এই সম্মান গ্রহণ করেছেন তরুণ ব্যাটার। আইপিএল থেকে শুরু করে সব টুর্নামেন্টেই ছাপ ফেলেছেন বৈভব। দেশের জার্সিতে ইংল্যান্ডে গিয়েও বোলারদের ঘাম ঝরিয়েছেন। এককথায় স্বপ্নের ছন্দে রয়েছেন বিহারের ব্যাটার। প্রধানমন্ত্রী রাষ্ট্রীয় বাল পুরস্কার গ্রহণের জন্য শুক্রবার বিজয় হাজারে ট্রফিতে খেলতে পারেনি বৈভব।
উল্লেখ্য , যুব এশিয়া কাপে শতরান করলেও দেশকে জেতাতে পারেননি। এরপর বিজয় হাজারে ট্রফিতে ফিরেই মারকুটে ভঙ্গিমায় ব্যাটিং করছেন। ৩৬ বলে সেঞ্চুরি হাঁকান বৈভব। প্রথম শ্রেণির ক্রিকেটে ভারতীয়দের মধ্যে দ্বিতীয় দ্রুততম সেঞ্চুরি করলেন বৈভব। বিশ্বের কনিষ্ঠতম হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটে সেঞ্চুরির নজিরও গড়ে ফেলেছেন তিনি। ছন্দে থাকলেও জাতীয় দলের জার্সিতে কোনও ট্রফি জিততে পারেনি তরুণ। আগামী ১৫ ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ। সেখানে ভাল খেলে প্রথমবার দেশের হয়ে ট্রফি জয়ের সুযোগ রয়েছে ভারতের।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের