নিজস্ব প্রতিনিধি, মিশিগান – যত দিন যাচ্ছে, তত যেন বেড়েই চলেছে মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা। এবার মিশিগানের চার্চে বন্দুকবাজের হামলা চালানোর ঘটনা ঘটল। মৃত্যু হয়েছে ৪ জনের। আহত আরও ৮। ইতিমধ্যেই পুলিশ গুলি করে হত্যা করেছে বন্দুকবাজকে। এই ঘটনার খবর জানতে বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সূত্রের খবর, ঘটনাটি ঘটেছে ডেট্রয়েট থেকে প্রায় ৫০ মাইল উত্তরে অবস্থিত গ্র্যান্ড ব্ল্যাঙ্কের চার্চ অফ জেসাস ক্রাইস্ট অফ ল্যাটার-ডে সেন্টসে। গির্জার মূল দরজা খোলা দেখে গাড়ি চালিয়ে সোজা ভেতরে ঢুকে পড়ে এক সন্দেহভাজন ব্যক্তি। এরপরই এলোপাথাড়ি গুলি চালাতে থাকে সে। হামলার ৩০ সেকেন্ডের মধ্যেই ফোন করা হয় ৯১১-তে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ।
মাত্র ৮ মিনিটের মধ্যে পাল্টা পুলিশের গুলিতে মৃত্যু হয় বন্দুকবাজের। হামলকারীর নাম থমাস জ্যাকব স্যানফোর্ড ওরফে জ্যাক। বয়স ৪০। সোশ্যাল মিডিয়ার ট্রাম্প বলেছেন, “ফের আমরিকায় বাসিন্দা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষের ওপর টার্গেট করে হামলার ঘটনা। পুলিশ ব্যবস্থা নিয়েছে। সন্দেহভাজন মারা গিয়েছে। যদিও এখনও অনেক কিছু শেখার বাকি রয়েছে।“ ইতিমধ্যেই গোটা ঘটনার তদন্ত শুরু করে দিয়েছে পুলিশ।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের