নিজস্ব প্রতিনিধি, ওয়াশিংটন – ‘বন্ধু’ পাকিস্তানকে সাহায্য করছে আমেরিকা। ট্রাম্প প্রশাসনের থেকে অত্যাধুনিক মিসাইল কিনছে পাকিস্তান। সম্প্রতি হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও সেনাপ্রধান আসিম মুনিরের ইতিবাচক বৈঠকের উপহার বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।
সূত্রের খবর, আমেরিকার সঙ্গে পাকিস্তানের মার্কিন যুদ্ধবিভাগের একটি অস্ত্র চুক্তির রিপোর্ট প্রকাশ্যে এসেছে। রিপোর্টে জানা গিয়েছে, আমেরিকার AIM-120 অ্যাডভান্সড মিডিয়াম-রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল (AMRAAM) কিনছে পাকিস্তান। এই চুক্তির জন্য ইতিমধ্যেই মিসাইল প্রস্তুতকারী সংস্থা রেথিয়ন পেয়ে গিয়েছে ৪১.৬ মিলিয়ন ডলার।
চুক্তির মধ্যে অন্তর্ভুক্ত রয়েছে ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া, জাপান এবং সৌদি আরব সহ আরও বেশ কয়েকটি দেশ। চুক্তির ভিত্তিতে ২০৩০ সালের মে মাসের মধ্যে উল্লিখিত দেশগুলি আমেরিকার AIM-120 অ্যাডভান্সড মিডিয়াম-রেঞ্জ এয়ার-টু-এয়ার মিসাইল (AMRAAM) পাবে।
রাষ্ট্রপুঞ্জের সাধারণ সাধারণ সভার অধিবেশনের জন্য আমেরিকা গিয়েছিলেন শাহবাজ শরিফ ও আসিম মুনির। গত মাসে হোয়াইট হাউসে পৌঁছন পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও পাক সেনাপ্রধান আসিম মুনির। ৬.১৮ মিনিট নাগাদ হোয়াইট হাউস থেকে বেরিয়ে যান তাঁরা। এই বৈঠকের কোনও ছবি প্রকাশ করেনি আমেরিকা। যদিও ছবি প্রকাশ্যে এনেছে পাকিস্তান।
পাক প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে জানানো হয়েছে, দুই রাষ্ট্রপ্রধানের মধ্যে ৮০ মিনিটের বৈঠক হয়েছে। নির্ধারিত সময়ের থেকে অন্তত ৩০ মিনিট দেরিতে বৈঠক শুরু হয়েছিল। কারণ, কোনও নির্বাহী আদেশে সই করছিলেন মার্কিন প্রেসিডেন্ট। হোয়াইট হাউসের বৈঠকে ট্রাম্প ছাড়াও ছিলেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স এবং বিদেশসচিব মার্কো রুবিয়ো। তবে তাঁদের মধ্যে কি নিয়ে আলোচনা হয়েছে, তা জানা যায়নি।
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
শুধু ভারতীয়-মার্কিন পাসপোর্টধারীদের থাকার অনুমতি, কূটনৈতিক হস্তক্ষেপের দাবি কাইসারের
২০২৮-এর আগে ভোট সংস্কারে বড় উদ্যোগ, জ্ঞানেশ কুমারের সঙ্গে কথোপকথনের পর নয়া পরিকল্পনা
তার এই মানবিক উদ্যোগ সমাজব্যবস্থায় এক গভীর ও ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের