নিজস্ব প্রতিনিধি , কলকাতা - ছোটপর্দায় যখন কোনও ধারাবাহিক শেষের মুখে থাকে তখন সাধারণত চারদিকে বিষণ্ণতার ছোঁয়া লেগে থাকে। কিন্তু ‘চিরদিনই তুমি যে আমার’সেটে পরিস্থিতি যেন পুরোপুরি উল্টো। সেখানে এখন বিষণ্ণতার চেয়েও বেশি তিক্ততা।টলিপাড়ার জোর খবর কম টিআরপি আর অভিনেতা-অভিনেত্রীদের ঝামেলায় জর্জরিত এই মেগার কাহিনিতে ইতি টানতে চলেছে চ্যানেল।

২০২৫ সালের মার্চ মাসে পথচলা শুরু করেছিল এই ধারাবাহিক। সম্প্রতি এক বছর পূর্ণ হয়েছে। কিন্তু টিআরপি কোনো উন্নতি হয়নি।বর্তমানে জনপ্রিয় অভিনেত্রী পায়েল দে-কেও এই ধারাবাহিকে এক নেতিবাচক চরিত্রে দেখা যাচ্ছে। তা সত্ত্বেও টিআরপির দৌড়ে প্রথম সারিতে জায়গা করে নিতে কার্যত ব্যর্থ হয়েছে এই মেগা।

ইন্ডাস্ট্রির একটা বড় অংশের মতে যখন প্রধান দুই চরিত্রের মধ্যে অফ-স্ক্রিন রসায়ন তলানিতে ঠেকে তখনই তার প্রভাব পড়ে পর্দার অভিনয়েও। টিআরপি তলানিতে নামার এটাও অন্যতম বড় কারণ।এক বছর আগে ধুমধাম করে শুরু হলেও মাঝেপথেই নায়ক-নায়িকার মুখ দেখাদেখি বন্ধ হয়েছিল।

নতুন প্রোজেক্টের ভিড়ে পুরনো অনেক ধারাবাহিকই এখন নিজেদের জায়গা হারাচ্ছে। ‘চিরদিনই তুমি যে আমার’ কী সত্যিই সেই তালিকায় নাম লেখাবে নাকী গল্পের নতুন কোনও মোড় একে জীবনদান করবে সেটাই এখন একমাত্র দেখার বিষয়।
‘কথা’ শেষ হওয়ার পর থেকে ছোট পর্দায় আর দেখা যায়নি অভিনেত্রী সুস্মিতাকে।
ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা রয়্যাল অ্যাসকট ২০২৬-এ উপস্থিত হয়ে হলিউড তারকা হেনরি ক্যাভিলের সঙ্গে একই ফ্রেমে ধরা দেন সারা।
জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক ‘আনন্দীর' সফর অবশেষে শেষ হলো।
প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই তথা টলিউডের পরিচিত মুখ স্বরূপ বিশ্বাসকে শ্লীলতাহানি ও তোলাবাজির অভিযোগে গ্রেফতার করা হয়েছে
বিতর্কের আবহে এবার প্রণীত মোরের পাশে দাঁড়ালেন ‘বিগ বস ১৯’-এর প্রতিযোগী তানিয়া মিত্তল
পাঞ্জাবি গায়ক গুরু রানধাওয়ার মালিকানাধীন জিমে গুলি চালানোর ঘটনায় বড় সাফল্য পেল দিল্লি পুলিশ।
এই কমিটিতে জায়গা পেয়েছেন দেব ও অভিনেতা হিরণ চট্টোপাধ্যায়
অভিনেতা তথা বিধায়ক 'রুদ্রনীল ঘোষের' নেতৃত্বে ১৭ জুন এই সংগঠনের আনুষ্ঠানিক সূচনা হয়।
২০০৭ সালের একটি বহুচর্চিত ছবি, যেখানে বলিউড অভিনেত্রী বিপাশা বসুর সঙ্গে ঘনিষ্ঠ মুহূর্তে দেখা গিয়েছিল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে।
সম্প্রতি ইশান খাট্টর অনুরাগীদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় ‘আস্ক মি অ্যানিথিং’ সেশনে অংশ নিয়ে নানা ব্যক্তিগত ও পেশাগত প্রশ্নের খোলামেলা উত্তর দিলেন।
টেলিভিশনের জনপ্রিয় মুখ নবনীতা দাসকে নিয়ে ফের শুরু হয়েছে জোর চর্চা
পল্লবী চট্টোপাধ্যা এক জনপ্রিয় পডকাস্টে উপস্থিত হয়ে সেই অতীতেরই এক বেদনাদায়ক অধ্যায়ের কথা তুলে ধরলেন অভিনেত্রী, যা শুনে আবেগপ্রবণ হয়ে পড়েন উপস্থিত সকলেই
গত ১৪ জুন নিজের বাড়িতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন ২২ বছরের এই অভিনেত্রী
ছোটপর্দায় নতুন ধারাবাহিকের ভিড়
এখন শুধু অভিনেতা নন, তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবেও আলোচনার কেন্দ্রবিন্দুতে
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...