নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ কোরিয়া – বিতর্কিত শুল্ক বিজ্ঞাপনে কানাডার ওপর বেজায় চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর জেরে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের কথা ঘোষণা করেন তিনি। শনিবার তা নিয়ে দক্ষিণ কোরিয়া থেকে ট্রাম্পের কাছে ক্ষমা চাইলেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি।
সূত্রের খবর, বর্তমানে দক্ষিণ কোরিয়া সফরে রয়েছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কারনি। এদিন গেয়ংজু শহরে এক সম্মেলনে যোগ দেন তিনি। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে কানাডার প্রধানমন্ত্রী বলেন, “শুল্ক বিজ্ঞাপনটি নিয়ে ট্রাম্প ক্ষুণ্ণ হয়েছিলেন। আমি তাঁর কাছে অবিলম্বে ক্ষমা চেয়েছি। আমেরিকা যখন প্রস্তুত হবে, তখন বাণিজ্য নিয়ে ফের আলোচনা শুরু হবে।“
উল্লেখ্য, কানাডায় প্রয়াত প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানকে নিয়ে একটি শুল্ক-বিরোধী বিজ্ঞাপন চালানো হয়। সেখানে ১৯৮৭ সালের রোনাল্ড রিগানের একটি ভাষণের ফুটেজ দেখানো হয়। তাঁকে বলতে শোনা যায়, শুল্ক গোটা বিশ্বে বাণিজ্য যুদ্ধ এবং অর্থনৈতিক দুর্দশা সৃষ্টি করতে পারে। যা নিয়ে রেগে লাল হয়ে গিয়েছেন ট্রাম্প।
নিজের সোশ্যাল মিডিয়া ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, “শত্রুতাপূর্ণ আচরণ এবং তথ্যের ভুল উপস্থাপনার কারণে আমি কানাডার উপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ করছি।“ ওই বিজ্ঞাপনটিকে ‘প্রতারণামূলক’ বলে অভিহিত করেছেন ট্রাম্প। কানাডার ওপর ১০ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা। এবার দেখার বিষয়, পাল্টা কি পদক্ষেপ নেয় কানাডা।
হিমবাহ ধসেই মহাপ্রলয়, ৫.২ মাত্রার কম্পনও হয়েছিল পার্বত্য এলাকায়
ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে
অন্ধকারকে জয় করেছে এরিক
জলবায়ু পরিবর্তনের জেরেই হড়পা বান, রাষ্ট্রপুঞ্জের বিশেষ তহবিল থেকে সাহায্য চাইল কাঠমান্ডু
সঞ্চয়ের টাকা ভেসে যাওয়ায় অনিশ্চিত হয়েছিল চিকিৎসা, বিনামূল্যে কিডনি প্রতিস্থাপনের দায়িত্ব নিল হাসপাতাল
মক্কা প্রতিরক্ষা চুক্তিতে এখনও ডাকেনি বাংলাদেশকে, তবু যোগ দেওয়ার আগ্রহে জোর আলোচনা
মৃতদেহ শনাক্তকরণে সমস্যা, মর্গে জায়গা নেই, বাড়ছে নিখোঁজদের পরিবারের উদ্বেগ
কলোরাডো নদীতে আচমকা জলস্ফীতি, ভেসে গেল পাথর-লোহার কাঠামো, ভাঙল ফুটব্রিজ
বিপর্যস্ত রাস্তায় একা দুই শিশু, সোশাল মিডিয়ায় ভিডিয়ো দেখে চোখে জল নেটিজেনদের
হিমবাহ ভেঙে নদীতে নেমেছিল জল, সঙ্গে মিশেছিল মাটি-পাথর, কী ভাবে তৈরি হল ভয়াবহ স্রোত, মিলল উত্তর
হড়পা বানে নিশ্চিহ্ন গ্রাম, স্বজন হারিয়ে বেঁচে ফেরার যন্ত্রণার কথা জানালেন তিনি
জুলিই আজ বিশ্বজুড়ে পরিচিত এক সফল চিত্রশিল্পী আর জনপ্রিয় মোটিভেশনাল স্পিকার হিসেবে
মৃত্যু ৬২৬, নিখোঁজ বহু! ফের হড়পা বানের আশঙ্কায় হাই অ্যালার্ট নেপালে
মৃতদেহের গয়না চুরির অভিযোগেও গ্রেফতার, উদ্ধার বিপুল নগদ টাকা
আমেরিকার সঙ্গে চুক্তিতে আশাবাদী কারাকাস, অর্থনীতি ঘুরে দাঁড়ানোর আশা রডরিগেজের
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের