নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - অস্ট্রেলিয়ান ওপেন যে এখনও অবধি খুব মসৃণভাবেই যাচ্ছিল তা নয়। এবার বিতর্ক ইয়ানিক সিনারের জয় নিয়ে। কারণ, স্টেডিয়ামের তাপমাত্রা শুরু থেকেই চর্চা তুঙ্গে। গরমের জন্য খেলা স্থগিত রাখতে বাধ্য হচ্ছেন আয়োজকরায়া। ইয়ানিক সিনারের বিরুদ্ধে এবার অভিযোগ বাড়তি সুবিধের।
ইতিমধ্যেই তৃতীয় রাউন্ডের বাধা টপকেছেন ইয়ানিক সিনার। আমেরিকার অবাছাই খেলোয়াড় ইলিয়ট স্পিজিরির মুখোমুখি হয়েছিলেন সিনার। ৪-৬, ৬-৩, ৬-৪, ৬-৪ ব্যবধানে জিতে বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামের চতুর্থ রাউন্ডে পৌঁছে গেলেন ইতালীয় তারকা। প্রথম রাউন্ডে হারের পরও কঠিন লড়াই করে জয় পেয়েছেন তিনি।
স্টেডিয়ামে অত্যধিক তাপমাত্রার জেরে মাঝে মাঝেই খেলা বন্ধ করতে বাধ্য হচ্ছিলেন আয়োজকরা। টেনিস মহলের অনেকেরই দাবি , ইয়ানিক সিনার বলেই হয়তো বাড়তি সুবিধে দেওয়া হচ্ছে কর্তৃপক্ষের তরফে। যদিও সিনার দাবি করেছেন , খেলা বন্ধ হওয়ার সময় তিনি সঠিক স্থিতিতে ছিলেন না। অতিরিক্ত গরমের জন্য তার ভীষণই অস্বস্তি হচ্ছিল।
ম্যাচ শেষে সিনার বলেন , "প্রথমে পায়ের পেশিতে টান ধরে। তার পর হাতে এবং গোটা শরীরে সমস্যা শুরু হয়। জানি এই ব্যাপারে আমার আরও উন্নতি দরকার। খেলতে নেমে এমন সমস্যা হওয়া উচিত নয়। আমরা এই বিষয়টি নিয়ে কাজ করার চেষ্টা করব।"
ঘটনা প্রসঙ্গে টেনিসপ্রেমীদের একজন বলেন , "এই জয় সিনার অর্জন করেনি। অস্ট্রেলিয়ান ওপেন কর্তৃপক্ষ ছাদ ঢেকে দিয়ে ওকে জয় উপহার দিয়েছেন। একই তাপমাত্রায় খেলছিলেন স্পিজ়িরিও। তার তো কোনও সমস্যা হচ্ছিল না। সমস্যাটা সিনারের ব্যক্তিগত ছিল। তাও বাড়তি সুবিধা দেওয়া হল।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের