নিজস্ব প্রতিনিধি , কলম্বো - কার্যত শেষ আর শেষের মধ্যে তফাতটা বিস্তর। ইংল্যান্ডের কাছে হেরে বিশ্বকাপের সেমি ফাইনালে যাওয়ার আশা কার্যত শেষ হয়েছে পাকিস্তানের। তবে পুরোপুরি নয়। এখন ভারতের থেকেও কঠিন অঙ্ক কষতে হবে সালমান আলী আঘাদের। সেই অঙ্কের উত্তর মিললেই তবে সেমি ফাইনালের রাস্তা পাকা হবে বাবর আজমদের।
নিউজিল্যান্ডের বিরুদ্ধে সুপার ৮ পর্বের প্রথম ম্যাচ বৃষ্টির জেরে বাতিল হয়ে যায়। মাত্র ১ পয়েন্ট পায় দুই দল। এরপর ব্রিটিশদের কাছে হেরে আরও বেকায়দায় পাকিস্তান। নেট রান রেটের ওপর প্রভাব পড়েছে তাদের। তবে অঙ্ক মেলাতে পারলেই বাজিমাত করতে পারবে তারা। যদিও সবটা তাদের হাতেও নেই।
২ ম্যাচে ১ পয়েন্ট নিয়ে পাকিস্তান রয়েছে গ্রুপ ২-এর তৃতীয় স্থানে। নেট রান রেট -০.৪৬১। ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সেমিতে চলে গিয়েছে ইংল্যান্ড। অর্থাৎ , এই গ্রুপ থেকে পাকিস্তান ছাড়াও আপাতত লড়াইয়ে আছে নিউজিল্যান্ড। ১ ম্যাচে যারা পেয়েছে মাত্র ১ পয়েন্ট। নেট রান ০। শ্রীলঙ্কা একটি ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরেছে। ১ ম্যাচে তাদের সংগৃহীত ০ পয়েন্ট। নেট রান রেট -২.৫৫০।
সমীকরণ অনুযায়ী এখন সবার আগে তাদের শ্রীলঙ্কার বিরুদ্ধে জিততে হবে। তাহলে তাদের পয়েন্ট দাঁড়াবে ৩। তবে সেই ম্যাচে বড় ব্যবধানে জিতে নেট রান রেটে অনেকটা এগিয়ে যেতে হবে পাকিস্তানকে। এরপর বাকি ম্যাচের দিকে মুখিয়ে থাকতে হবে। এরপর শ্রীলঙ্কার আরও একটি ম্যাচ বাকি থাকবে নিউজিল্যান্ডের বিরুদ্ধে। পাকিস্তানের কাছে হারলে ও নিউজিল্যান্ডকে হারালে শ্রীলঙ্কার পয়েন্ট হবে ২। অন্যদিকে নিউজিল্যান্ড শ্রীলঙ্কার কাছে হেরে গেলেও হাতে আরেকটি ম্যাচ থাকবে। সেক্ষেত্রে ইংল্যান্ডকে হারালে মিচেল স্যান্টনারদেরও পয়েন্ট দাঁড়াবে ৩। তখনই আসল খেলা হবে নেট রান রেটের। তবে নিউজিল্যান্ড ইংল্যান্ডের কাছে হারলে সোজা হিসেবে সেমি ফাইনালের রাস্তা পাকা করবে পাকিস্তান।
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের