নিজস্ব প্রতিনিধি , নিউ ইয়র্ক - আগামী ৭ই ফেব্রুয়ারি থেকে শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ। ইতিমধ্যেই বিশকাপ নিয়ে রণদামামা বেজে গিয়েছে। এই বিশ্বকাপের মাত্র ৯ দিন আগে শুরু টি টোয়েন্টি বিশ্বকাপ। প্রাক্তন অধিনায়ক অ্যারন জোন্সকে নিষিদ্ধ করল বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। সব ধরণের ক্রিকেট থেকে নির্বাসিত হলেন তিনি।
সূত্রের খবর , একটি ফ্র্যাঞ্চাইজি লিগে ম্যাচ গড়াপেটার অভিযোগ উঠেছে অ্যারন জোন্সের বিরুদ্ধে। দুর্নীতি সংক্রান্ত একাধিক অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। ২০২৩-২৪ সালে বার্বাডোস বিম ১০ টুর্নামেন্ট তো বটেই আন্তর্জাতিক ক্রিকেট নিয়েও তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে। তাই আইসিসি তাকে নিষিদ্ধ করেছে।
গড়াপেটার চেষ্টা করে তথ্য গোপন সহ প্রমাণ লোপাটের মত অভিযোগ রয়েছে অ্যারনের বিরুদ্ধে। এই নির্বাসনের ফলে বিশ্বকাপে অংশ নিতে পারবেন না মার্কিন ক্রিকেটার। শ্রীলঙ্কায় বিশ্বকাপের জন্য প্রস্তুতি শুরু করে দিয়েছিলেন তিনি। তবে সেই আশায় জল ঢেলেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। বিম ১০ টুর্নামেন্ট আয়োজন করে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ড। এই টুর্নামেন্টেই আইসিসি ও ক্যারিবিয়ানদের দুর্নীতিবিরোধী কোড মিলিয়ে মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে জোন্সের বিরুদ্ধে।
উল্লেখ্য , দেশের হয়ে ৬ বছরের কেরিয়ারে ১০০ টি ম্যাচ খেলেছেন অ্যারন জোন্স। যার মধ্যে রয়েছে ৫২টি ওয়ানডে, ৪৮টি টি-টোয়েন্টি। সিট্টেল ওরকাসের হয়ে মেজর লিগ ক্রিকেটে খেলেন জোন্স। এছাড়া , ক্যারাবিয়ান প্রিমিয়ার লিগে সেন্ট লুসিয়া কিংয়ের হয়েও খেলেছেন তিনি।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের