নিজস্ব প্রতিনিধি , কারাকাস - বিশ্বকাপের আবহের মধ্যেই নেমে এল গভীর শোক। ভয়াবহ ভূমিকম্পে পরিবারের তিন সদস্যকে হারালেন আর্জেন্টিনার ফুটবলার লুকাস ত্রেহো। স্ত্রী ও দুই সন্তানের মৃত্যুর খবর সামনে আসতেই শোকস্তব্ধ হয়ে পড়েছে দক্ষিণ আমেরিকার ফুটবল মহল। এই কঠিন সময়ে তাঁর পাশে দাঁড়িয়েছেন সতীর্থ, সমর্থক ও বিভিন্ন দেশের ফুটবলাররা।
গত সপ্তাহে ভেনেজুয়েলার উত্তর উপকূলে পরপর দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। ব্যাপক ক্ষয়ক্ষতি হয় রাজধানী কারাকাস-সহ বিস্তীর্ণ এলাকায়। সেই সময় ভেনেজুয়েলার ক্লাব স্পোর্ট মারিতিমো দে লা গুয়াইরার হয়ে দলের সঙ্গে ছিলেন লুকাস ত্রেহো। কিছুক্ষণের মধ্যেই তিনি খবর পান, লা গুয়াইরার প্লায়া গ্রান্দেতে তাঁদের বহুতল আবাসন ধসে পড়েছে। সেখানে ছিলেন তাঁর স্ত্রী ইয়ানিনা মারানেল্লা, দুই সন্তান অ্যারন ও আইনহোয়া। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যান ত্রেহো। উদ্ধারকারী বাহিনীর সঙ্গে তিনিও পরিবারের সদস্যদের খোঁজে নেমে পড়েন। ঘণ্টার পর ঘণ্টা অনুসন্ধান চলে। পরে তা কয়েক দিনের উদ্ধার অভিযানে পরিণত হয়।
ঘটনার পর সামাজিক মাধ্যমে একটি আবেগঘন বার্তাও দিয়েছিলেন ত্রেহো। তিনি জানিয়েছিলেন, তাঁর পরিবারের কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না। কেউ কোনও তথ্য জানলে সাহায্যের আবেদনও করেছিলেন। সেই সময় পর্যন্ত তিনি বিশ্বাস করতে চাইছিলেন, তাঁর প্রিয়জনেরা হয়তো ধ্বংসস্তূপের বাইরে কোথাও নিরাপদে রয়েছেন। খবর পেয়ে আর্জেন্টিনা থেকে ভেনেজুয়েলায় পৌঁছে যান তাঁর বাবা ও ভাই। দমকল, সেনাবাহিনী এবং স্বেচ্ছাসেবকদের সঙ্গে তাঁরাও উদ্ধারকাজে অংশ নেন। কিন্তু সময় গড়ালেও কোনও সুখবর মেলেনি।
অবশেষে প্রায় ৭৪ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নীচ থেকে উদ্ধার করা হয় ইয়ানিনা, অ্যারন ও আইনহোয়ার নিথর দেহ। এই মর্মান্তিক ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ফুটবল জগতে। ত্রেহোর ঘনিষ্ঠ বন্ধু ও আর্জেন্টিনার ফুটবলার এডসন তোর্তোলেরো সামাজিক মাধ্যমে লেখেন, 'আজ আমার হৃদয় ভেঙে গিয়েছে। এই যন্ত্রণা কমানোর মতো কোনও ভাষা নেই। আমি প্রার্থনা করি, লুকাস যেন এই কঠিন সময় পার করার শক্তি পায়'।
রবিবার এক বিবৃতিতে স্পোর্ট মারিতিমো দে লা গুয়াইরা ক্লাবও মৃত্যুর খবর নিশ্চিত করেছে। ক্লাবের পক্ষ থেকে জানানো হয়েছে, 'ইয়ানিনা মারানেল্লা, অ্যারন ও আইনহোয়ার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। এই কঠিন সময়ে লুকাস ত্রেহো ও তাঁর পরিবারের পাশে রয়েছি'।
মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট
হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের