নিউজ ডেস্ক - ফিফা বিশ্বকাপের মাঝেই বড় আইনি বিতর্কে জড়িয়ে পড়লেন মরক্কোর অধিনায়ক আশরাফ হাকিমি। দীর্ঘদিন ধরে চলা ধর্ষণ মামলায় সামনে এল নতুন মোড়। বিষয়টি ঘিরে ইতিমধ্যেই আন্তর্জাতিক ফুটবলমহলে জোর চর্চা শুরু হয়েছে। বিশ্বকাপের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে ফের আলোচনায় উঠে এসেছেন পিএসজি তারকা।
বছরতিনেক আগে ২৪ বছর বয়সি এক তরুণী আশরাফ হাকিমির বিরুদ্ধে গুরুতর অভিযোগ আনেন। তাঁর দাবি ছিল, প্যারিসের একটি আবাসে ডেকে নিয়ে গিয়ে তাঁকে যৌন নির্যাতন করা হয়েছিল। এরপর তদন্ত শুরু করে ফরাসি পুলিশ। পাশাপাশি বিষয়টি খতিয়ে দেখে ভার্সেইয়ের একটি আদালতও। দীর্ঘ সময় ধরে জিজ্ঞাসাবাদ ও বিভিন্ন তথ্য সংগ্রহ করা হয়। অবশেষে বিচারকরা জানিয়েছেন, হাকিমির বিরুদ্ধে মামলা চালানোর মতো যথেষ্ট উপাদান ও প্রমাণ রয়েছে। সেই কারণেই পরবর্তী আইনি প্রক্রিয়ার পথ খুলে গিয়েছে। বিশ্বকাপের আসর শেষ হওয়ার পর মরক্কান ডিফেন্ডারকে আদালতে হাজিরার নির্দেশ দেওয়া হতে পারে বলেও জানা গেছে।
এই সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই স্বস্তি পেয়েছেন অভিযোগকারিণী ও তাঁর আইনি প্রতিনিধিরা। নির্যাতিতার আইনজীবীর মতে, প্রভাবশালী ফুটবল দুনিয়ায় নারীদের বিরুদ্ধে হওয়া হেনস্থার ঘটনায় এই পদক্ষেপ গুরুত্বপূর্ণ নজির হয়ে থাকবে। তাঁর দাবি, দীর্ঘদিন ধরে তাঁর মক্কেলের বক্তব্যকে খাটো করার চেষ্টা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত বিচারব্যবস্থা অভিযোগগুলিকে গুরুত্ব দিয়েছে। অন্যদিকে, বলিউড অভিনেত্রী নোরা ফতেহির সঙ্গে হাকিমির সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা রয়েছে। সেই আবহেই এই আইনি বিতর্ক নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে।
আদালতের এই অবস্থানের পর নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন আশরাফ হাকিমি। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, 'আমি একজন পরিচিত মুখ বলেই সহজে আমাকে নিশানা করা যায়। এতদিন এই বিষয়ে নীরব থেকেছি। কারণ দেশের বিচারব্যবস্থার উপর আমার আস্থা ছিল। প্রথম দিন থেকেই আমি এই শুনানির অপেক্ষা করছিলাম। এবার আইনি মঞ্চে নিজের বক্তব্য তুলে ধরার সুযোগ পাব। সত্যিটা বলার সময় এসেছে'।
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
গ্রুপ পর্বের গুরুত্বপূর্ণ ম্যাচে মুখোমুখি ইংল্যান্ড ও ক্রোয়েশিয়া। দুই দলের নজরই বিশ্বকাপের শুরুটা জয়ে করার দিকে
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...