নিজস্ব প্রতিনিধি , আহমেদাবাদ - ভারতীয় দলে বেশ কয়েকবছর ধরেই সংস্কৃতি ছড়িয়ে পড়েছে। বড় মঞ্চের আগে হোক বা পরে ঈশ্বরের আশীর্বাদ গুরুত্বপুর্ণ। ইডেনে ওয়েস্ট ইন্ডিজ ম্যাচের আগে কালীঘাট মন্দিরে গিয়েছিলেন গৌতম গম্ভীর। এবার ট্রফি জয়ের পরও ঈশ্বরের শরণাপন্ন হতে দেরি করলেন না তিনি। বিশ্বজয়ের পর আহমেদাবাদের হনুমান মন্দিরে পূজা দিল গোটা ভারতীয় দল।
বিশ্বজয়ের রাতেই আইসিসি চেয়ারম্যান জয় শাহকে সঙ্গে নিয়ে আহমেদাবাদের জাগ্রত হনুমান মন্দিরে গেলেন গৌতম গম্ভীর , সূর্যকুমার যাদবরা। সেই ভিডিও , ছবি ইতিমধ্যেই ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। মন্দিরের বাইরে প্রচুর পুলিশ বাহিনী মোতায়েন ছিল। ভাইরাল হওয়া ভিডিওয় দেখা যায়, ট্রফি নিয়ে মন্দিরে প্রবেশ করছেন সূর্য। তাঁকে বজরংবলির পুজো করতে দেখা যায়। তাঁর গলায় ছিল গাঁদাফুলের মালা। মন্দিরে পুজো দিয়ে প্রসাদ খান সকলে।
মন্দিরের পূজারী ঈশ্বর দাস বলেছেন , “টিম ইন্ডিয়ার ক্রিকেটাররা ফাইনালের আগে মন্দিরে প্রার্থনা করেন। সেই সময় বলেছিলেন, ট্রফি জিতে আবার প্রার্থনা করতে আসবেন। বিশ্বকাপ জেতার পর তারা মন্দিরে এসে প্রার্থনা করে গেলেন। ভারত বিশ্বকাপ জিতেছে। এর থেকে খুশির আর কি বা হতে পারে।"
এর আগেও একাধিকবার মন্দিরে সফলতার জন্য পুজো দিতে দেখা গেছে ভারতীয় দলের সদস্যদের। গৌতম গম্ভীর তো প্রায়ই কলকাতায় থাকাকালীন কালীঘাট মন্দিরে যেতেন। যেখানেই খেলা হোক না কেন তারা ঠিক জাগ্রত মন্দিরে গিয়ে ঈশ্বরের শরণাপন্ন হন।কুকলকাতায় গেলে কালীঘাট। মুম্বই গেলে সিদ্ধি বিনায়ক। গুয়াহাটি গেলে কামাখ্যা। ভারতীয় কোচের কাছে যে ঈশ্বরের আশীর্বাদ খুবই গুরুত্বপুর্ণ তা বুঝতে বাকি নেই কারোর।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের