6a2986a1a7666_Gallery_1781106243953
জুন ১০, ২০২৬ রাত ০৯:৫৩ IST

বিশ্বকাপের আগেই আমেরিকায় বড় কেলেঙ্কারি! ফাঁস হল মেসির ব্যক্তিগত তথ্য

নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - ফুটবল বিশ্বকাপ শুরুর ঠিক আগেই আমেরিকার চরম গাফিলতিতে ফাঁস হয়ে গেল লিওনেল মেসির ব্যক্তিগত নথিপত্র। শুধু মেসি নন, আর্জেন্টিনার পুরো ফুটবল দলের অত্যন্ত সংবেদনশীল তথ্য ফাঁসের অভিযোগ উঠেছে। এই ঘটনাকে কেন্দ্র করে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের আন্তর্জাতিক নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিশ্বজুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে।

মঙ্গলবার আইসল্যান্ডের বিরুদ্ধে বিশ্বকাপের শেষ প্রস্তুতি ম্যাচ ছিল। সেই ম্যাচে ৩-০ গোলে জয় পায় লা আলবিসলেস্তে। চোট কাটিয়ে দীর্ঘ প্রতীক্ষার পর মাঠে নেমেছিলেন লিওনেল মেসি। ম্যাচের ৭০ মিনিটে নেমে তিনি একটি গোলও পান। কিন্তু ম্যাচ শেষের পরেই আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ আসে। জানা গেছে, স্টেডিয়ামের অফিশিয়াল টিম লিস্টে আর্জেন্তিনীয় স্কোয়াডের প্রত্যেক খেলোয়াড়ের পাসপোর্টের সমস্ত গোপন তথ্য যুক্ত ছিল।

নিয়ম অনুযায়ী প্রকাশের পূর্বে এই সংবেদনশীল অংশ মুছে ফেলার কথা ছিল। কিন্তু মার্কিন আয়োজকরা চরম অবহেলা করেছেন। তাঁরা হুবহু সেই তালিকাটিই স্টেডিয়ামে উন্মুক্ত করে দেন। ফলে গ্যালারিতে উপস্থিত প্রায় ৮৮ হাজার দর্শকের সামনে ফুটবলারদের অতি গোপনীয় তথ্য দৃশ্যমান হয়ে পড়ে। মেগা টুর্নামেন্টের মহাতারকাদের নিরাপত্তা রক্ষায় মার্কিন সরকার ব্যর্থ হয়েছে। এমন চরম উদাসীনতা খোদ ফিফাকেও বড়সড় অস্বস্তিতে ফেলে দিয়েছে। এর আগেও আমেরিকায় একাধিক বিতর্কিত ঘটনা ঘটেছে।

সোমালিয়ার নাগরিক বলে এক রেফারিকে বহিষ্কার করেছে ওয়াশিংটন। ইরাকের তারকা খেলোয়াড়কে জঙ্গি সন্দেহে আটকে ৭ ঘণ্টা জেরা করা হয়েছে। এমনকি সেনেগাল ও উজবেকিস্তানের কৃষ্ণাঙ্গ খেলোয়াড়দের তল্লাশিতে মাদক সন্ধানী কুকুর ব্যবহার করা হয়েছে। এবার সরাসরি ফুটবলারদের ডেটা লিক হয়ে গেল। এই ঘটনায় ট্রাম্পের ভিসা নীতি ও সার্বিক পরিকাঠামো নিয়ে আন্তর্জাতিক মহলে ক্ষোভ ছড়িয়ে পড়েছে।

আরও পড়ুন

বিশ্বকাপ শুরুর আগেই চরম বিতর্ক! ফুটবলারদের দেহ তল্লাশি, আনা হল মাদক সন্ধানী কুকুরও
জুন ১০, ২০২৬

পাশাপাশি প্রশ্ন উঠছে ফিফার নীরবতা নিয়েও

ব্যাটে-বলে ঝড়! মুম্বই টি-টোয়েন্টি লিগে ম্যাচ জেতালেন অর্জুন
জুন ০৯, ২০২৬

চলতি বছরের আইপিএলে মাত্র ১ টি ম্যাচ খেলেছিল অর্জুন। তাও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস প্লে অফ থেকে বেরিয়ে যাওয়ার পর। সেই ম্যাচে ১ টি উইকেটও নিয়েছিলেন অর্জুন। সম্পূর্ণ আইপিএলে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থের প্রমান দিলেন অর্জুন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরাও হন তিনি।

বৈভবের ব্যাটিংয়ে মুগ্ধ নয় চ্যাপেল! 'অসুস্থ ক্রিকেটের প্রতিচ্ছবি', বিস্ফোরক গ্রেগ চ্যাপেল
জুন ০৯, ২০২৬

“১৫ বছরের নৈরাজ্যের অবসান”,বাংলার খেলাধুলায় নতুন যুগের ঘোষণা ক্রীড়ামন্ত্রীর
জুন ০৮, ২০২৬

‘আমি যেমন ছিলাম তেমনই থাকব’! অধিনায়ক হয়েই বার্তা শ্রেয়সের
জুন ০৮, ২০২৬

হ্যাটট্রিক তানি পুর্তির, জাপানকে উড়িয়ে অনূর্ধ্ব-১৮ এশিয়া কাপ জিতল ভারত!
জুন ০৭, ২০২৬

শনিবারে জাপানের কাকামিগাহারায় অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে জাপানকে পরাজিত করে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণ দল। ম্যাচের প্রথম গোল করতে ভারতীয় তরুণরা বেশি সময় খরচ করেনি। প্রথম ৯০ সেকেন্ডের মধ্যেই তারা একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়। 

বৈভবের প্রশংসায় পঞ্চমুখ আগরকর, শ্রেয়সকে নিয়ে স্পষ্ট বার্তা
জুন ০৬, ২০২৬

পালাবদল হতেই প্রশ্নের মুখে অভিষেকের সাধের ডায়মন্ড হারবার এফসি'র ভবিষ্যৎ
জুন ০৬, ২০২৬

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের নামে নানা অভিযোগ আসতে থাকে। এই প্রেক্ষিতে তদন্ত শুরুর নির্দেশ দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।

বিশ্বকাপ মানেই শাকিরা! ফুটবলের ‘সুরের রানি’র অজানা গল্প
জুন ০৬, ২০২৬

২০ বছরেই বিশ্বজয়! নরওয়ে দাবার মুকুট উঠল প্রজ্ঞানন্দের মাথায়
জুন ০৬, ২০২৬

রাজনীতির পাশাপাশি এবার খেলার ময়দানে নামছেন হুমায়ুন কবীর , নতুন ভূমিকায় দেখা যাবে নওদার বিধায়ক
জুন ০৬, ২০২৬

মহামেডান ক্লাবের নতুন সভাপতি হয়েছেন হুমায়ুন কবীর

অভিষেকের ক্লাবের বিরুদ্ধে একাধিক অভিযোগ,সামনে আসতে পারে বড় তথ্য?
জুন ০৬, ২০২৬

৬,১৭৫ গ্রাম সোনা দিয়ে তৈরি! বিশ্বকাপ ট্রফির দাম শুনলে চমকে যাবেন
জুন ০৫, ২০২৬

দেশের জার্সি নয়, তবু ভারতের টান! বিশ্বকাপে চার ফুটবলারের গল্প
জুন ০৫, ২০২৬

আইপিএলের দুর্দান্ত ফর্ম! তারপরেও নিজের রাজ্যের লিগে দল পেলেন না রাহুল
জুন ০৫, ২০২৬

TV 19 Network NEWS FEED

সৌদিতে ৮০০০ সেনাসহ যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান! মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনার পারদ

সৌদিতে ৮০০০ সেনাসহ যুদ্ধবিমান পাঠাল পাকিস্তান! মধ্...

সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা

তুরস্কে রেস্তরাঁয় বন্দুকবাজের তাণ্ডব! গুলিতে নিহত অন্তত ৪, পলাতক হামলাকারী

তুরস্কে রেস্তরাঁয় বন্দুকবাজের তাণ্ডব! গুলিতে নিহত...

খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮

ইরানে বিষ্ণু মন্দিরের সন্ধান! অমিতাভ বচ্চনের তথ্য প্রকাশে শোরগোল নেটদুনিয়া

ইরানে বিষ্ণু মন্দিরের সন্ধান! অমিতাভ বচ্চনের তথ্য...

ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন

গুগল-মেটার ওপর এবার ইরানি কোপ! হরমুজের ইন্টারনেট তার অবরুদ্ধ করার হুমকি ইরানের

গুগল-মেটার ওপর এবার ইরানি কোপ! হরমুজের ইন্টারনেট ত...

‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...

মস্কোর আকাশে ইউক্রেনীয় ড্রোনের ঝাঁক! রাতভর হামলায় তছনছ বিমানবন্দর, মৃত ৩

মস্কোর আকাশে ইউক্রেনীয় ড্রোনের ঝাঁক! রাতভর হামলায়...

জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...