নিজস্ব প্রতিনিধি , বুয়েনাস এয়ার্স - গোটা ফুটবলবিশ্ব মুখিয়ে রয়েছে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনাল্ডোর দিকে। শেষবারের মত বিশ্বকাপের মঞ্চে দুই মহারথীকে দেখতে চান সকলে। বিশ্বকাপের আগে জাম্বিয়ার বিরুদ্ধে শেষ প্রীতি ম্যাচ খেলল আর্জেন্টিনা। এরপরই চোখে জল আর্জেন্টাইন মহারথীর। মেসির কান্না কি বিদায়ের ইঙ্গিত? ম্যাচ শেষে সবটা জানালেন আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি।
ম্যাচ শেষের পর মাঠে দাঁড়িয়ে চোখের জল ধরে রাখতে পারেননি লিও। মেসির সঙ্গে কাঁদেন সমর্থকেরাও। তারা চিৎকার করে মেসিকে অনুরোধ করতে থাকেন আসন্ন বিশ্বকাপ খেলার। দেশকে আরও একবার বিশ্বচ্যাম্পিয়ন করার। যদিও মেসি এই বিষয়ে কিছু বলেননি। তবে অনেকেই নিশ্চিত যে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মত নামছেন মেসি।
ম্যাচ শেষে স্কালোনি বলেছেন , "মেসির ভাগ্য ও নিজেই ঠিক করবে। কিন্তু আমি নিশ্চিত, ওকে আরও একটা বিশ্বকাপে দেখব। সকলেই ওকে দেখতে চায়। দলের সকলে মিলে চেষ্টা করব যাতে ও আরও একবার বিশ্বচ্যাম্পিয়ন হতে পারে। এখনও মাঠে নেমে ও উপভোগ করছে। গোল অ্যাসিস্ট সব করছে। এটাই সবথেকে বড় বিষয়। এই জিনিসগুলোই ওকে আরও এগিয়ে নিয়ে যাবে।"
স্কালোনির মতে মেসি খেলা চালিয়ে গেলে অনায়াসেই ১০০০ গোল করে ফেলবে। তিনি বলেন, “যদি ও খেলে তাহলে ১০০০ গোল করে ফেলবে। এক বছরে ৯০টা গোল কিছুই না। ওকে মাঠে দেখে ভাল লাগছে। এখনও সেই চেনা ছন্দে খেলছে। আশা করছি, বিশ্বকাপেও এই ছন্দেই লিয়ো খেলবে।"
উল্লেখ্য , জাম্বিয়ার বিরুদ্ধে ৫-০ গোলে জয় পায় আর্জেন্টিনা। ৪৩ মিনিটের মাথায় গোল করেন লিওনেল মেসি। একটি অ্যাসিস্টও করেছেন এই ম্যাচে। দেশের জার্সিতে ১১৬ টি গোল করে ফেললেন আর্জেন্টাইন মহারথী। ১৯৮ টি ম্যাচে ওই গোল করেছেন লিও। বিশ্বকাপে খেললে নিঃসন্দেহে আরও গোলসংখ্যা বাড়িয়ে ফেলবেন তিনি।
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের