নিজস্ব প্রতিনিধি , মুম্বই - এশিয়া কাপ থেকেই করমর্দন বিতর্ক তুঙ্গে। অপারেশন সিদুর ও পহেলগাঁও হামলার পর থেকেই দুই দেশের সম্পর্ক তলানিতে। এবার বিশ্বকাপের আগে পাকিস্তান ইতিমধ্যেই ভারতকে খোঁচা দিয়েছে। জানিয়েছে , ভারতের সঙ্গে কোনোভাবেই হাত মেলাবেনা। এবার পাকিস্তানকেও যোগ্য জবাব দিল ভারত।
টি-টোয়েন্টি বিশ্বকাপে আগামী ১৫ ই ফেব্রুয়ারি মুখোমুখি হতে চলেছে ভারত পাকিস্তান। এর আগেও একটি ভিডিওতে ফের খোঁচা দিল ভারত। সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে এল একটি নতুন ভিডিও। সেখানে গত কয়েক বছরে আইসিসি প্রতিযোগিতায় পাকিস্তানের বিরুদ্ধে ভারতের দাপটের কথা মনে করিয়ে দিয়েছে।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে , একটি হোটেলে ভারতের কয়েক জন সমর্থক লিফ্টে উঠছেন। ঠিক তখনই পাকিস্তানের এক সমর্থক তাঁদের বলেন , "১৫ তারিখের জন্য তৈরি তো?" জবাবে ভারতীয় সমর্থকেরা জানান , "আমরা সবসময় রাজি। আরও এক বার হারাব।" তা শুনে পাক সমর্থক বলেন , 'অত সহজ হবে না। এটা ক্রিকেটের সবচেয়ে বড় লড়াই।" তা শুনে ভারতের সমর্থকেরা বলেন , "হ্যাঁ, তোমাদের অনেক ধন্যবাদ। ক্রিকেটের সবচেয়ে বড় লড়াইয়ের ফল ৭-১ থেকে ৮-১ হতে চলেছে।"
উল্লেখ্য , টি টোয়েন্টি বিশ্বকাপে এখনও অবধি আটবার মুখোমুখি হয়েছে দুই দেশ। সাত বার জিতেছে ভারত। ২০২১ সালে এক বারই জিতেছিল পাকিস্তান।পাক বোর্ডের প্রধান মহসিন নকভি কিছুদিন পর জানিয়েছিলেন , ভারত হাত না মেলালে পাকিস্তানও একই কাজ করবে। এই বিতর্কের পর নতুন ভিডিওটি নিয়ে ফের চর্চা তুঙ্গে।
সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে জয়সূচক গোলটি করেন দলের ব্রাজিলীয় তারকা রবসন দি সিলভা রবিনহো
গ্যালারি থেকে ভক্তের রহস্যময় আচরণের পরেই উইকেট হারান তিনি, যা নিয়ে চলছে জোর চর্চা
যা বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস তৈরি করবে
নিজের দেশের জার্সি ছাড়া অন্য কোনো দেশের হয়ে মাঠে নামবেন না তিনি
ফুটবলে জয় থাকলেও ক্রিকেট নিয়ে তার দুশ্চিন্তা কাটছে না
শক্তিশালী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ভাবনাকে ঘিরে বর্তমানে সরগরম খেলার দুনিয়া
পুরো বিষয়ের সত্যতা যাচাইয়ে কোমর বেঁধে নেমেছে ICC-র দুর্নীতি দমন শাখা
প্রাক্তন এই জোরে বোলারের সংকটজনক পরিস্থিতির খবরে বর্তমানে গভীর উদ্বেগের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে
এই মুহূর্তে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল নীল জার্সিধারীরা
ক্রিকেটকে দুনিয়ার আনাচে-কানাচে পৌঁছে দেওয়ার যে লড়াই তিনি শুরু করেছিলেন, তারই স্বীকৃতি দিল বিশ্ব ইকোনমিক ফোরাম
বিরাটের মতো হাই-প্রোফাইল খেলোয়াড়ের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এমন লাইক দেখে অনেকেই এখন তার দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে মশকরা শুরু করেছেন
লাল-হলুদ সমর্থকদের একাংশের এমন কুরুচিকর আচরণের পর দুই প্রধানের কর্তাদের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই
কলকাতা নাইট রাইডার্স - ১৮০(২০)
গুজরাত টাইটান্স - ১৮১/৫(১৯.৪)
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্যাচ
ক্রিকেট কানাডার প্রশাসনিক পরিচালনা নিয়ে ওঠা প্রশ্নগুলো এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন