69d74a6f4abaa_Gallery_20260409_1775716892
এপ্রিল ০৯, ২০২৬ দুপুর ১২:২৪ IST

বিশ্বকাপের আগে পাকিস্তানে চরম বিশৃঙ্খলা, কোচকে বিদায় জানিয়ে ধ্বংসের পথে বোর্ড

নিজস্ব প্রতিনিধি , ইসলামাবাদ - মাঠের লড়াই ছাপিয়ে পাকিস্তানের জাতীয় খেলায় এখন প্রশাসনিক অস্থিরতা তুঙ্গে। পিএইচএফ (PHF) যেন বিনোদনের এক খোলা মঞ্চে পরিণত হয়েছে। আসন্ন মেগা ইভেন্টের ঠিক আগে সফল প্রশিক্ষককে সরিয়ে দিয়ে এবার নতুন বিতর্কের জন্ম দিল প্রতিবেশী রাষ্ট্রের হকি নিয়ন্ত্রক সংস্থা। গত কয়েকমাসে বারবার নেতিবাচক শিরোনামে আসা এই প্রতিষ্ঠানের এমন হঠকারী সিদ্ধান্তে স্তম্ভিত ক্রীড়া মহল। আধুনিক রণকৌশলের সঙ্গে মানিয়ে নেওয়ার বদলে অন্দরমহলের নোংরা রাজনীতিতে ঐতিহ্যবাহী এই খেলাটি এখন কার্যত ICU-তে।

পাকিস্তানের হকি ইতিহাসের বর্তমান পরিস্থিতি এক ভীষণই টালমাটাল। কখনও আর্থিক অনটনে হোটেলে বাসন মাজা, আবার কখনও বকেয়া বেতনের দাবিতে প্লেয়ারদের বিদ্রোহ- সব মিলিয়ে চরম বিশৃঙ্খলা সেখানে নিত্যদিনের ব্যাপার। ৮ বছর দীর্ঘ প্রতীক্ষার পর যখন গ্রিন শার্টরা বিশ্ব আসরে যোগ্যতা অর্জন করল, ঠিক তখনই ব্রাত্য হলেন কোচ কলিন ব্যাচ। যার হাত ধরে দল মূল পর্বে উঠল, সেই অভিজ্ঞ অস্ট্রেলীয়কে ছেঁটে ফেলে দায়িত্ব দেওয়া হয়েছে মনজ়ুর উল হাসানকে। ৭০, ৮০-র দশকের প্রখ্যাত ডিফেন্ডার ও সাবেক অলিম্পিয়ান হিসেবে তিনি যথেষ্ট সফল হলেও, প্রো নেশন্স লিগের মতো বড় আসরের ঠিক আগে এই পরিবর্তনকে আত্মঘাতী বলে মনে করছে ক্রীড়া মহল।

সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, ব্যাচের প্রশিক্ষণে দলের সদস্যরা অত্যন্ত সাবলীল ও সন্তুষ্ট ছিলেন। বিদেশি কোচের আধুনিক কৌশল, বুদ্ধিমত্তার সঙ্গে তাল মেলাতে যখন স্কোয়াড অভ্যস্ত হয়ে উঠছে, তখনই ক্ষমতার দাপটে বদলে ফেলা হল পুরো ব্যবস্থা। এমনকি জাতীয় নির্বাচক কমিটিতেও পরিবর্তন আনা হয়েছে। যার নেতৃত্বে বসানো হয়েছে প্রাক্তন তারকা সামিউল্লাহ খানকে। এক সিনিয়র খেলোয়াড় ক্ষোভের সুরে জানিয়েছেন, এই সিদ্ধান্ত আসলে উন্নতির বদলে ধ্বংসের পথ প্রশস্ত করছে। এই পরিস্থিতিতে বোর্ডের অস্থায়ী সভাপতির সঙ্গে দেখা করে ব্যাচকে ফেরানোর আর্জি জানানোর প্রস্তুতি নিচ্ছেন খেলোয়াড়রা।

উল্লেখ্য, এক সময়ের বিশ্বচ্যাম্পিয়ন দেশটির এমন প্রশাসনিক বিবেচনাহীনতা হকির কফিনে শেষ পেরেক ঠুকে দিচ্ছে কিনা, সেই প্রশ্ন এখন বড় হয়ে দাঁড়িয়েছে। নতুন নেতৃত্ব, কোচের অধীনে পাকিস্তান প্রো লিগ ও বিশ্বকাপে ঘুরে দাঁড়াতে পারবে, নাকি প্রশাসনিক সার্কাস চলতেই থাকবে- বিশ্ব ক্রীড়াপ্রেমীরা এখন সেই উত্তরের অপেক্ষায়। বিদেশের প্রতিকূল পরিবেশে মানসিকভাবে ভেঙে পড়া এই দলটিকে নিয়ে ট্রফি জয়ের স্বপ্ন দেখা এখন বড় চ্যালেঞ্জ।

আরও পড়ুন

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

টি-২০তে ঝড়, এবার লাল বলের পরীক্ষা! বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
আগস্ট ২২, ২০২৬

টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের

মাঠের বদলে জেলে দিন কাটছে! রনজিতেও বাদ অভিষেক পোড়েল
আগস্ট ২২, ২০২৬

আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ

কলম্বোয় কুলদীপের জায়গা নিয়ে প্রশ্ন! দ্বিতীয় টেস্টের আগে বড় ইঙ্গিত বোলিং কোচের
আগস্ট ২২, ২০২৬

১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান

ডার্বির আগে হাতে মাত্র একদিন! বিমান সমস্যায় বিপাকে মোহনবাগান
আগস্ট ২১, ২০২৬

বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়

নর্থইস্টকে হারিয়ে শেষ লড়াইয়ে সবুজ-মেরুন! যুবভারতীর মেগা ডার্বিতে থাকছেন মুখ্যমন্ত্রী
আগস্ট ২১, ২০২৬

ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী

যুবভারতীতে ব্রাজিল ম্যাচ বয়কট করুন! কোটি কোটি টাকা খরচ নিয়ে বিস্ফোরক বাইচুং
আগস্ট ২১, ২০২৬

৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের

অক্টোবরে কলকাতায় ফুটবল-উৎসব! ব্রাজিলের পর আসতে পারে বিশ্বকাপ কাঁপানো কেপ ভার্দে
আগস্ট ২১, ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর

হার্দিককে নিয়ে ৪ দলের টানাটানি! কেকেআর-এর স্বপ্নভঙ্গ করে বড় বার্তা মুম্বইয়ের
আগস্ট ২০, ২০২৬

দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা

বাবাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন, ফিরেই গোল মেসির! আবেগে জড়িয়ে ধরলেন সতীর্থদের
আগস্ট ২০, ২০২৬

ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের