নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বাংলাদেশের বদলে বিশ্বকাপে সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। ভাবতেই পারেনি এইভাবে শুরু করবেন। প্রস্তুতি ছাড়াই বিশ্বকাপে নেমে বাজিমাত করল তারা। ৭৩ রানে অভিষেক হওয়া ইতালিকে দুরমুশ করে দিল তারা। প্রতিপক্ষ দুর্বল হলেও এখনও অবধি ইংল্যান্ড , ভারত , শ্রীলঙ্কার থেকে ভাল প্রদর্শন করে বাকি টুর্নামেন্টের জন্য সতর্কবার্তা দিল স্কটল্যান্ড।।
বিশ্বকাপের শুরুতেই টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় ইতালি। ব্যাটে নেমে স্কটল্যান্ডের ওপেনার জর্জ মুন্সি ৮৪ রানের ইনিংস খেলেন।১৩ টি চার সহ ২ টি ছক্কা হাঁকান তিনি। আর এক ওপেনার মাইকেল জোন্স ৩০ বলে ৩৭ করেন। ব্রেন্ডন ম্যাকমুলেন ১৮ বলে ৪১ রানের মারকুটে ইনিংস খেলেন। শুধু ছক্কায় বিশ্বাসী ছিলেন তিনি। শেষে মাইকেল লিস্কের ৫ বলে ২২ রানের ক্যামিও ইনিংসে ২০০ রানের গণ্ডি টপকে ২০৭ এ পৌঁছায় স্কটল্যান্ড। ইতালির প্রত্যেকেই ১ টি করে উইকেট পেয়েছেন।
জবাবে ব্যাটে নেমে ওপেনার জে মস্কা গোল্ডেন ডাক হন। অ্যান্থনি মস্কার ব্যাট থেকে আসে মাত্র ১৩ রান। এরপর স্মাটস ২০০ স্ট্রাইক রেট ২২ রান তোলেন। হ্যারি মানেটি ৩৭ করেন। এরপর বিশ্বকাপ অভিষেকে অর্ধ শতরান করলেন বেঞ্জামিন মানেটি। ৩১ বলে ৫২ রান করেন তিনি। ৫ টি চার সহ ১ টি ছক্কা মারেন। এরপর তিনি আউট হতেই তাসের ঘরের মত ভেঙে পড়ে ইতালির ব্যাটিং লাইনআপ। ব্যাটের পর বলেও জাদু দেখালেন মাইকেল লিস্ক। নিয়েছেন ৪ টি উইকেট। এছাড়া ২ টি পেয়েছেন মার্ক ওয়াট।
তিন বছর আগের অভিযোগে নতুন মোড়। বিশ্বকাপের পর আদালতে হাজিরা দিতে হতে পারে পিএসজি তারকাকে
সুতীর্থা ও সিন্ড্রেলার মূল দলে জায়গা। রিজার্ভে রয়েছেন অঙ্কুর ও রণিত। জাতীয় দলের কোচও বাঙালি সৌরভ চক্রবর্তী
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা
অনুশীলনে ফিরলেও পুরোপুরি সুস্থ নন তারকা ফরোয়ার্ড! ঝুঁকি এড়িয়ে তাঁকে বিশ্রামে রাখার সিদ্ধান্ত ব্রাজিলের
বদলি নেমে জোড়া গোল মানজাম্বির! শেষ ২০ মিনিটে দুরন্ত ফুটবল খেলে দাপুটে জয় সুইসদের
বিশ্বকাপের প্রথম ম্যাচে হতাশাজনক পারফরম্যান্স! সমালোচনার মাঝেই ভাইরাল বিরাট কোহলির পুরনো মন্তব্য
গুরুত্বপূর্ণ ম্যাচের আগে নিরাপত্তা নিয়ে প্রশ্ন! তদন্তে নেমেছে সেনাবাহিনী ও প্রশাসন
ষষ্ঠ বিশ্বকাপে অংশগ্রহণের স্বীকৃতি! ফুটবলে অবদানের জন্য বিশেষ সম্মান জানাল ফিফা
১১ জুন থেকে শুরু হওয়া ফিফা ফুটবল বিশ্বকাপ ২০২৬ -কে ঘিরে সেই উন্মাদনা এবার মাঠের গণ্ডি ছাড়িয়ে পৌঁছে গিয়েছে ফ্যাশনের জগতেও।
কঙ্গোর বিরুদ্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর সমর্থকদের টিটকিরি! ম্যাচ শেষে দলের খেলা নিয়ে মুখ খুললেন পর্তুগাল অধিনায়ক
টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের হয়ে খেলছেন বাঙালি বংশোদ্ভূত ক্রিকেটার! মাঠের পাশাপাশি শিক্ষাজীবন ও পেশাতেও সমান সফল প্রিয়নাজ
বারবার তলব এড়ানোর পর বিধাননগর দক্ষিণ থানায় হাজিরা প্রাক্তন মন্ত্রীর। তদন্তে সহযোগিতা নিয়ে নতুন করে জল্পনা।
পুরো ম্যাচ খেলেও প্রভাব ফেলতে ব্যর্থ ক্রিশ্চিয়ানো। ডিআর কঙ্গোর বিরুদ্ধে ড্র করে অভিযান শুরু মার্তিনেজ়ের দলের
দুই গোল হ্যারি কেনের। দ্বিতীয়ার্ধে আক্রমণাত্মক ফুটবল খেলে বিশ্বকাপ অভিযান জয়ে শুরু করল ইংল্যান্ড
ট্রাম্প প্রশাসনের বিশেষ উদ্যোগ! বিশ্বকাপে ছেলের খেলা দেখতে আমেরিকায় আসতে পারেন ভোজিনহার মা
প্রতিরক্ষা রপ্তানিতে নতুন জোয়ার! ফিলিপাইন্সের পর এবার ভিয়েতনামের শক্তি বাড়াতে চ...
বঙ্গোপসাগরে পাকিস্তানের ‘হাঙর’! ভারতের পূর্ব উপকূলে চিনা সাবমেরিনের নয়া চ্যালেঞ্...
মালয়েশিয়া থেকে ভারতে ফেরানো হল ২ খলিস্তানি জঙ্গিকে! পঞ্জাবে নাশকতার মামলায় বড় স...
দক্ষিণ এশিয়ার নিরাপত্তা পরিস্থিতি নিয়ে সতর্ক তেল আবিব! পাকিস্তানের ভূমিকাতেও প্র...
ছেলের স্বপ্নপূরণের সাক্ষী হতে এবার বিশ্বকাপে মা, ভিসা জট কাটাল আমেরিকা