6a3e998258665_Gallery_1782485604077
জুন ২৬, ২০২৬ রাত ০৯:০৫ IST

বিশ্বকাপে ব্রাজিল-ফ্রান্সের বিদায় চান মোরিনহো! কারণ শুনে অবাক ফুটবল বিশ্ব

নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - বিশ্বকাপ চলাকালীন বিস্ময়কর ইচ্ছার কথা জানালেন রিয়াল মাদ্রিদের নতুন কোচ হোসে মোরিনহো। তিনি চান, ব্রাজিল, ফ্রান্স, ইংল্যান্ড ও জার্মানির মতো শক্তিশালী দলগুলো টুর্নামেন্ট থেকে দ্রুত বিদায় নিক। এমন মন্তব্য সামনে আসতেই ফুটবলমহলে জোর আলোচনা শুরু হয়েছে। তবে এই ইচ্ছার পিছনে সম্পূর্ণ পেশাদার কারণ রয়েছে।

সম্প্রতি কার্লো আনচেলোত্তি ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিয়েছেন। এরপরই রিয়াল মাদ্রিদের কোচ হিসেবে যোগ দেন মোরিনহো। আগামী মরসুমের প্রস্তুতি নিয়ে এখন থেকেই ভাবতে শুরু করেছেন এই পর্তুগিজ কোচ। সেই কারণেই বিশ্বকাপে অংশ নেওয়া রিয়ালের ফুটবলারদের দ্রুত ক্লাবে ফেরত চান তিনি। বর্তমানে স্প্যানিশ জায়ান্টের ১০ জন ফুটবলার বিভিন্ন দেশের হয়ে বিশ্বকাপ খেলছেন। তাঁদের মধ্যে রয়েছেন ব্রাজিলের ভিনিসিয়াস জুনিয়র ও এনড্রিক, ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও অরেলিয়েন চুয়ামেনি। এছাড়া ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম, জার্মানির আন্তোনিও রুডিগার ও বেলজিয়ামের থিবো কোর্তোয়াও খেলছেন। তালিকায় আরও আছেন উরুগুয়ের ফেডেরিকো ভালভার্দে, অস্ট্রিয়ার ডেভিড আলাবা, তুরস্কের আরদা গুলের।

একটি পডকাস্টে বিশ্বকাপ নিয়ে প্রশ্ন করা হলে নিজের অবস্থান স্পষ্ট করেন মোরিনহো। তিনি জানান, ক্লাবের স্বার্থেই তিনি এমনটা চান। রিয়ালের ফুটবলাররা দ্রুত ফিরলে পর্যাপ্ত বিশ্রামের সুযোগ পাবেন। ফলে প্রাক্-মরসুমের প্রস্তুতির জন্য তাঁরা সতেজ অবস্থায় যোগ দিতে পারবেন। একইসঙ্গে তিনি স্বীকার করেন, এখনও পর্যন্ত বিশ্বকাপের খুব বেশি ম্যাচ তিনি দেখেননি। বেশ কয়েকটি ম্যাচ অল্প সময় দেখেই বন্ধ করে দিয়েছেন। তাঁর মতে, বিশ্বকাপের মতো প্রতিযোগিতায় একতরফা ফলাফল খুব একটা মানানসই নয়। নকআউট পর্বে আরও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ দেখার আশা করছেন তিনি।

হোসে মোরিনহো বলেন, 'সত্যি কথা বলতে আমি চাই, রিয়াল মাদ্রিদের ফুটবলাররা যত দ্রুত সম্ভব বিশ্বকাপ থেকে ফিরে আসুক। ওরা ছুটি কাটাক। তারপর পুরোপুরি ফিট ও তরতাজা অবস্থায় প্রাক্-মরসুমে যোগ দিক। এটা বিশ্বের সেরা টুর্নামেন্ট। তাই ৭-১ বা ৫-১ ধরনের ফল দেখতে ভালো লাগে না। আমি চাই আরও প্রতিদ্বন্দ্বিতা হোক। আশা করছি নকআউটে সেই ছবি দেখা যাবে'।

পাশাপাশি নিজের দেশ পর্তুগালকে ফাইনালে দেখতে চাওয়ার কথা জানান মোরিনহো। সেই সঙ্গে ইংল্যান্ডের প্রশংসাও করেন তিনি। তাঁর মতে, প্রচণ্ড চাপের মধ্যেও ভালো ফুটবল খেলছে ইংরেজরা। তারাও ফাইনালে ওঠার বড় দাবিদার।

আরও পড়ুন

যশস্বীর দেখানো পথেই সিরাজ! শ্রীলঙ্কার ব্যাটারকে ক্রমাগত উত্যক্ত করল, পরিস্থিতি সামলাতে হস্তক্ষেপ আম্পায়ারের
আগস্ট ২৫, ২০২৬

মিশারাকে ক্রমাগত উত্যক্ত করছিলেন ভারতীয় পেসার, পরের ওভারেই প্রসিদ্ধের বলে উইকেট

মরণবাঁচন ম্যাচে হার! হকি বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে পারল না ভারত
আগস্ট ২৫, ২০২৬

হকি বিশ্বকাপ থেকে বিদায় ভারতের, আর্জেন্টিনার কাছে ৩-৫ গোলে হার

২০০৪-এর পর ফের ডুরান্ডে মোহনবাগান বধ! যুবভারতীতে ইস্টবেঙ্গলের ইতিহাসের পুনরাবৃত্তি
আগস্ট ২৪, ২০২৬

এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস

টিম ইন্ডিয়ায় আর সুযোগ পাব না! মন খারাপ নিয়ে অবসরের ঘোষণা ৪ IPL জয়ী তারকার
আগস্ট ২৩, ২০২৬

৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার

দ্বিতীয় টেস্টে বাদ কুলদীপ, অভিষেক সারাংশের! বোর্ডের বিবৃতিতে স্পষ্ট হল কারণ
আগস্ট ২৩, ২০২৬

ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে

২২ বছর পর সেই মোহনবাগানই সামনে! ডুরান্ডের আগে ইস্টবেঙ্গলকে বিশেষ বার্তা হাবাসের
আগস্ট ২৩, ২০২৬

ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা

টি-২০তে ঝড়, এবার লাল বলের পরীক্ষা! বৈভবকে নিয়ে বড় ভবিষ্যদ্বাণী দ্রাবিড়ের
আগস্ট ২২, ২০২৬

টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের

মাঠের বদলে জেলে দিন কাটছে! রনজিতেও বাদ অভিষেক পোড়েল
আগস্ট ২২, ২০২৬

আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ

কলম্বোয় কুলদীপের জায়গা নিয়ে প্রশ্ন! দ্বিতীয় টেস্টের আগে বড় ইঙ্গিত বোলিং কোচের
আগস্ট ২২, ২০২৬

১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান

ডার্বির আগে হাতে মাত্র একদিন! বিমান সমস্যায় বিপাকে মোহনবাগান
আগস্ট ২১, ২০২৬

বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়

নর্থইস্টকে হারিয়ে শেষ লড়াইয়ে সবুজ-মেরুন! যুবভারতীর মেগা ডার্বিতে থাকছেন মুখ্যমন্ত্রী
আগস্ট ২১, ২০২৬

ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী

যুবভারতীতে ব্রাজিল ম্যাচ বয়কট করুন! কোটি কোটি টাকা খরচ নিয়ে বিস্ফোরক বাইচুং
আগস্ট ২১, ২০২৬

৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের

অক্টোবরে কলকাতায় ফুটবল-উৎসব! ব্রাজিলের পর আসতে পারে বিশ্বকাপ কাঁপানো কেপ ভার্দে
আগস্ট ২১, ২০২৬

বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর

হার্দিককে নিয়ে ৪ দলের টানাটানি! কেকেআর-এর স্বপ্নভঙ্গ করে বড় বার্তা মুম্বইয়ের
আগস্ট ২০, ২০২৬

দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা

বাবাকে হারিয়ে ভেঙে পড়েছিলেন, ফিরেই গোল মেসির! আবেগে জড়িয়ে ধরলেন সতীর্থদের
আগস্ট ২০, ২০২৬

ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার

TV 19 Network NEWS FEED

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গার নতুন নাম দিল ভারত

চিনকে পাল্টা বার্তা! অরুণাচলের এলএসি ঘেঁষা ২৭ জায়গ...

মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড় কোপের পথে আমেরিকা

রুশ তেল কিনলেই ১০০% শুল্ক! ভারতের উপর ট্রাম্পের বড...

সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্ক! ত্রিদেশীয় চুক্তি ঘিরে চিন্তার মেঘ

অপারেশন সিঁদুর ২.০ হলে পাকিস্তানের পাশে সৌদি-তুরস্...

জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় কড়া নির্দেশ আদালতের

Meta এর বিরুদ্ধে বড় আইনি ধাক্কা , শিশু সুরক্ষায় ক...

কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সতর্কতা কেন্দ্রের

হরমুজে বাড়ছে ঝুঁকি! ভারতীয় নাবিকদের নিয়ে বড় সত...

দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের