নিজস্ব প্রতিনিধি , মুম্বই - বিশ্বকাপ থেকে ঘাড় ধাক্কা খেয়েছে বাংলাদেশ। একাধিকবার কাকুতি মিনতি করেও কোনো লাভ হয়নি। এই মুহূর্তে বিশ্বকাপের কভারেজ করতে ভারত ও শ্রীলঙ্কায় আসতে চাইছে ওপার বাংলার সাংবাদিকরা। তাদের দাবি আইসিসি তাদের কার্ড দিচ্ছেনা। এই মুহূর্তে সমস্ত বিষয়টি খতিয়ে দেখছে জয় শাহের বোর্ড।
সূত্রের খবর , বাংলাদেশ ক্রিকেট বোর্ডের মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন জানিয়েছে , প্রায় ১৫০ জন বাংলাদেশি সাংবাদিক বিশ্বকাপের ম্যাচে থাকার অনুমতি চেয়েছিলেন। তাঁদের অনুমতি দেওয়া হয়নি। তবে আইসিসির এক সূত্র জানিয়েছে নির্দিষ্ট কিছু কার্ডের বেশি দেওয়া সম্ভব নয়। কারণ , প্রত্যেক দেশের নির্দিষ্ট স্লট থাকে।
আইসিসির ওই সূত্র বলেছে , "প্রতিটা দেশের একটা নির্দিষ্ট কোটা থাকে। ৪০ জনের বেশি সাংবাদিককে কার্ড দেওয়া যায় না। কিন্তু বাংলাদেশ থেকে প্রায় তিনগুণ সাংবাদিক কার্ডের আবেদন করেছেন। প্রত্যেককে তো দেওয়া যাবে না। কাদের কার্ড দেওয়া হবে তা খতিয়ে দেখা হচ্ছে। তারপর তাদের কার্ড দিয়ে দেওয়া হবে।"
অন্যদিকে মীর ফরিদ নামের এক বাংলাদেশি সাংবাদিক বলেন, "আইসিসি গত ২০শে জানুয়ারি ইমেল মারফত আমাকে অনুমতি দিয়েছিল। সেখানে ভিসা সংক্রান্ত অনুমতিও ছিল। কিন্তু ২৬শে জানুয়ারি ফের ইমেল করে সেই অনুমতি বাতিল করা হয়েছে।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের