নিউজ ডেস্ক - বিশ্বকাপে শুরু হয়ে গেল বিদায়ের পালা। টুর্নামেন্টের প্রথম দল হিসেবে নকআউটের দৌড় থেকে ছিটকে গেল হাইতি। শনিবার ব্রাজিলের বিরুদ্ধে ০-৩ ব্যবধানে হারার পর তাদের ভাগ্য অনেকটাই ঝুলে ছিল। পরে স্কটল্যান্ডকে হারিয়ে মরক্কো পয়েন্ট তালিকায় এগিয়ে যেতেই হাইতির বিদায় নিশ্চিত হয়ে যায়। ফলে গ্রুপ পর্বের একটি ম্যাচ বাকি থাকলেও দ্বিতীয় রাউন্ডে ওঠার আর কোনও সম্ভাবনা রইল না তাদের।
বিশ্বকাপের শুরুটা মোটেও ভালো হয়নি হাইতির। প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে ০-১ গোলে হারতে হয়েছিল তাদের। দ্বিতীয় ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে ঘুরে দাঁড়ানোর আশা ছিল। কিন্তু সেখানেও ব্যর্থ হয় সনি নর্দির দল। ৩-০ ব্যবধানে হেরে টানা দ্বিতীয় পরাজয়ের মুখ দেখতে হয় তাদের। দুই ম্যাচ শেষে হাইতির ঝুলিতে রয়েছে শূন্য পয়েন্ট। শেষ ম্যাচে মরক্কোর বিরুদ্ধে জয় পেলেও তাদের পয়েন্ট হবে মাত্র ৩। কিন্তু সেই ফলও নকআউটে ওঠার জন্য যথেষ্ট নয়।
গ্রুপ ‘সি’-র সব দলই ইতিমধ্যে দুটি করে ম্যাচ খেলে ফেলেছে। ব্রাজিল ও মরক্কোর সংগ্রহ ৪ পয়েন্ট করে। ফলে তাদের টপকে যাওয়ার কোনও সুযোগ নেই হাইতির সামনে। অন্যদিকে স্কটল্যান্ডের ঝুলিতে রয়েছে ৩ পয়েন্ট। গোল পার্থক্যের নিরিখেও অনেক পিছিয়ে রয়েছে হাইতি। স্কটিশদের গোল পার্থক্য যেখানে শূন্য, সেখানে হাইতির গোল পার্থক্য মাইনাস ৪। শুধু তাই নয়, মুখোমুখি লড়াইয়েও স্কটল্যান্ডের কাছে হারতে হয়েছে তাদের। ফলে গ্রুপের প্রথম তিন দলের মধ্যে জায়গা করে নেওয়ার সম্ভাবনাও শেষ হয়ে যায়।
চলতি বিশ্বকাপের নিয়ম অনুযায়ী ১২টি গ্রুপ থেকে মোট ৩২টি দল নকআউট পর্বে খেলবে। গ্রুপের প্রথম ও দ্বিতীয় স্থানে থাকা ২৪টি দলের পাশাপাশি সেরা ৮টি তৃতীয় স্থানাধিকারী দলও সুযোগ পাবে পরের রাউন্ডে। কিন্তু বর্তমান অবস্থায় সেই সমীকরণেও আর টিকে থাকা সম্ভব নয় হাইতির পক্ষে। তাই গ্রুপ পর্বের শেষ ম্যাচ বাকি থাকলেও বিশ্বকাপে তাদের অভিযান কার্যত শেষ হয়ে গেল।
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের