নিজস্ব প্রতিনিধি , ওয়াশিংটন - ফুটবল বিশ্বকাপের উদ্বোধনের প্রাক্কালে ফের বিতর্কের কেন্দ্রে আমেরিকা। ভিসা প্রদান, সীমান্ত নিরাপত্তা, বিদেশি নাগরিকদের প্রবেশ নিয়ে ট্রাম্প প্রশাসনের কঠোর অবস্থান ঘিরে আন্তর্জাতিক মহলে প্রশ্ন উঠেছে। মানবাধিকার সংগঠন থেকে শুরু করে বিভিন্ন দেশের প্রতিনিধিরা অভিযোগ তুলেছেন, নিরাপত্তার অজুহাতে অতিরিক্ত কড়াকড়ি করা হচ্ছে। তবে সমস্ত সমালোচনার জবাব দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
বৃহস্পতিবার ভারতীয় সময় মধ্যরাত থেকে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপ। টুর্নামেন্টের অধিকাংশ ম্যাচই হবে আমেরিকার মাটিতে। তার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন ট্রাম্প। তিনি জানান, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে আসা দর্শক, কর্মকর্তা ও খেলোয়াড়দের পরিচয় অত্যন্ত সতর্কতার সঙ্গে যাচাই করা হচ্ছে। তাঁদের অতীত কার্যকলাপও খতিয়ে দেখা হচ্ছে। তাঁর বক্তব্য, কোনওভাবেই যাতে জঙ্গি কার্যকলাপ, নাশকতা বা নিরাপত্তা ঝুঁকির সঙ্গে যুক্ত কেউ দেশে প্রবেশ করতে না পারে, সেই লক্ষ্যেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।
একই সঙ্গে খেলোয়াড়দের থাকা, খাওয়া, যাতায়াত ও অন্যান্য সুযোগ-সুবিধার দিকেও নজর রাখা হচ্ছে বলে দাবি করেছেন তিনি। তবে এই কড়া নীতির জেরে ইতিমধ্যেই একাধিক বিতর্ক সামনে এসেছে। ইরানের জাতীয় দলের শিবির স্থানান্তর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। পাশাপাশি সে দেশের কয়েকজন কর্মকর্তাকে ভিসা না দেওয়ার কথাও জানা গেছে। অন্যদিকে আফ্রিকার বর্ষসেরা রেফারি ওমার আর্টনকেও আমেরিকায় প্রবেশের অনুমতি দেওয়া হয়নি। সূত্রের দাবি, নিরাপত্তা সংক্রান্ত সন্দেহের কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ফলে বিশ্বকাপ শুরুর আগেই ভিসা নীতি ও অভিবাসন সংক্রান্ত পদক্ষেপ নিয়ে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।
এদিকে মানবাধিকার সংগঠনগুলির একাংশের অভিযোগ, নিরাপত্তার নামে অতিরিক্ত তল্লাশি ও নজরদারি চালানো হচ্ছে। শুধু সমর্থকরাই নন, বিভিন্ন দেশের খেলোয়াড় ও কর্মকর্তারাও এই কড়াকড়ির মুখে পড়ছেন বলে দাবি করা হয়েছে। যদিও ট্রাম্প এসব সমালোচনায় বিশেষ গুরুত্ব দিতে নারাজ। তাঁর সাফ বক্তব্য, আমেরিকার নাগরিকদের নিরাপত্তা, দেশের স্বার্থ রক্ষার জন্য যা প্রয়োজন, তাঁর প্রশাসন ঠিক সেই পথেই এগোচ্ছে। বিশ্বকাপের মতো বৃহৎ আসরেও নিরাপত্তার প্রশ্নে কোনও রকম আপস করা হবে না বলেই স্পষ্ট বার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।
২২ গজের শত্রুতা ভুলে গভীর বন্ধুত্ব! কিউই তারকার ক্রিকেট বিদায়বেলায় মন ছুঁলেন বিরাট
আর ক্রিকেট খেলবেন না কেন্ উইলিয়ামসন
মিউনিখ থেকে দেশে ফেরার পথে হৃদরোগে আক্রান্ত হলেন কিংবদন্তি যশপাল রানা
মেক্সিকোর ২-০ গোলে জয়, বিশ্বকাপ শুরুর দিনেই মাঠ জুড়ে রেফারিং নিয়ে মহাবিতর্ক
ICC তালিকায় জোড়া ফরম্যাটে এক নম্বরে ভারত! এক ধাপ পিছিয়ে পাঁচে নামল পাকিস্তান
সর্বত্র সমালোচনার ঝড় উঠেছে
পাশাপাশি প্রশ্ন উঠছে ফিফার নীরবতা নিয়েও
চলতি বছরের আইপিএলে মাত্র ১ টি ম্যাচ খেলেছিল অর্জুন। তাও লক্ষ্ণৌ সুপার জায়ান্টস প্লে অফ থেকে বেরিয়ে যাওয়ার পর। সেই ম্যাচে ১ টি উইকেটও নিয়েছিলেন অর্জুন। সম্পূর্ণ আইপিএলে আর কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। এই পারফরম্যান্সের মাধ্যমে নিজের সামর্থের প্রমান দিলেন অর্জুন। অলরাউন্ড পারফরম্যান্সের জন্য ম্যাচের সেরাও হন তিনি।
শনিবারে জাপানের কাকামিগাহারায় অনূর্ধ্ব ১৮ এশিয়া কাপের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেই ম্যাচে জাপানকে পরাজিত করে জয় ছিনিয়ে নিল ভারতীয় তরুণ দল। ম্যাচের প্রথম গোল করতে ভারতীয় তরুণরা বেশি সময় খরচ করেনি। প্রথম ৯০ সেকেন্ডের মধ্যেই তারা একটি পেনাল্টি কর্নার আদায় করে নেয়।
তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্লাবের নামে নানা অভিযোগ আসতে থাকে। এই প্রেক্ষিতে তদন্ত শুরুর নির্দেশ দিলেন রাজ্যের ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক।
প্রায় ৭৭০ কিলোমিটার দীর্ঘ মেগা হাইওয়ে নির্মাণের পরিকল্পনা
একের পর এক আইনি চাপে অভিষেক
৪ বছরেরও বেশি লড়াই, ইতিহাসের পাতায় উঠে এল ইউক্রেন যুদ্ধ
এখনই এক হচ্ছে না কংগ্রেস ও তৃণমূল স্পষ্ট বার্তা কংগ্রেস নেতৃত্বের
৮ হাজার উঁচুতে মানুষের দীর্ঘ লাইন! এভারেস্টের বেহাল দশা দেখে ক্ষোভে ফুঁসছেন শেরপ...