নিজস্ব প্রতিনিধি, মুম্বই: ফুটবল বিশ্বকাপের সম্প্রচার নিয়ে দীর্ঘ প্রতীক্ষার অবসান হওয়ার পর এবার সামনে এল দর্শকদের জন্য বড় তথ্য। টেলিভিশন ও ডিজিটাল প্ল্যাটফর্মে বিশ্বকাপের ম্যাচ উপভোগ করতে কত টাকা খরচ করতে হবে, সেই সংক্রান্ত পরিকল্পনা প্রকাশ করেছে সম্প্রচারকারী সংস্থা। ফলে টুর্নামেন্ট শুরু হওয়ার আগেই খেলা দেখার খরচ সম্পর্কে স্পষ্ট ধারণা পেয়ে গেলেন সমর্থকেরা।
ফিফার সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির মাধ্যমে আগামী কয়েক বছরের একাধিক আন্তর্জাতিক প্রতিযোগিতার সম্প্রচার স্বত্ব নিজেদের হাতে নিয়েছে জি এন্টারটেনমেন্ট। সেই সূত্রেই আসন্ন বিশ্বকাপের ম্যাচগুলি দেখা যাবে সংস্থার ডিজিটাল প্ল্যাটফর্ম জি-ফাইভ ও তাদের স্পোর্টস চ্যানেলগুলিতে। মোবাইল, স্মার্ট ডিভাইসে খেলা দেখতে চাইলে দর্শকদের জি-ফাইভের সাবস্ক্রিপশন নিতে হবে। সংস্থার তরফে জানানো হয়েছে, ৩ মাসের প্ল্যানের জন্য খরচ হবে ৭৯৯ টাকা। এছাড়া ১৬৯৯ টাকার বার্ষিক প্যাকেজেও মিলবে পরিষেবা, যেখানে একইসঙ্গে ৪টি স্ক্রিনে স্ট্রিমিংয়ের সুবিধা থাকবে।
পাশাপাশি ৪কে আল্ট্রা এইচডি মানের সম্প্রচার ও উন্নত অডিও অভিজ্ঞতাও পাবেন গ্রাহকেরা। যদিও শুধুমাত্র বিশ্বকাপের জন্য আলাদা কোনও বিশেষ প্যাকেজ আনা হবে কি না, সে বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হয়নি। তবে প্রতিযোগিতা শুরুর আগে এমন কোনও বিকল্প চালু করার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হচ্ছে না।
অন্যদিকে, যাঁদের কাছে ইতিমধ্যেই জি-ফাইভের সক্রিয় সাবস্ক্রিপশন রয়েছে অথবা বিভিন্ন টেলিকম ও ডিটিএইচ পরিষেবার বান্ডেল প্যাকের মাধ্যমে অ্যাপটির সুবিধা রয়েছে, তাঁদের নতুন করে কোনও খরচ করতে হবে না। টেলিভিশনে ম্যাচ দেখতে হলে ইউনাইট৮ স্পোর্টস চ্যানেলগুলি আলাদা করে যুক্ত করতে হবে। বাজার সূত্রে খবর, স্ট্যান্ডার্ড ও এইচডি সংস্করণের জন্য ভিন্ন ভিন্ন মূল্য নির্ধারণ করা হতে পারে, যদিও সেই বিষয়ে এখনও আনুষ্ঠানিক ঘোষণা করা হয়নি।
টানা ব্যর্থতায় বাড়ছে চাপ, কোচিং পদ্ধতি নিয়ে প্রশ্ন তুলছেন সিনিয়ররা
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের