নিজস্ব প্রতিনিধি , আহমেদাবাদ - অপয়া স্টেডিয়ামে বিশ্বকাপ জিতল ভারত। গৌতম গম্ভীরের অধীনে পরপর দুটি আইসিসি ট্রফি জিতেছে ভারত। এরপর তার প্রশংসায় পঞ্চমুখ দলের সকল খেলোয়াড় থেকে শুরু করে ভারতীয় সমর্থকরা। এই বিশ্বকাপ জয়ের পরই হয়তো মান অভিমান পালা মিটে গেল গৌতম গম্ভীর ও মহেন্দ্র সিং ধোনির। সোশ্যাল মিডিয়ায় বাক্য বিনিময় করলেন তারা।
মুম্বইয়ের মত আহমেদাবাদেও ম্যাচ দেখতে এসেছিলেন প্রাক্তন বিশ্বকাপজয়ী ভারতীয় অধিনায়ক। ২০০৭ ও ২০১১ সালে বিশ্বকাপজয়ের সদস্য ছিলেন গম্ভীর। তবে ২০১১ সালে ধোনির ওই ইনিংসটি নিয়ে এখনও মাতামাতি হয় বলে বেশ কয়েকবার নিজের বক্তব্য রেখেছেন গম্ভীর। যা অনেকেরই পছন্দ হয়েছে আবার অনেকের হয়নি। একাধিকবার মন্তব্য রাখতে গিয়ে বলেছেন , কারোর একার জন্য কোনো খেতাব জেতা যায়না। দলের সবার ভূমিকা থাকে। এমন আবহে কখনোই গম্ভীর ধোনিকে একসঙ্গে দেখা যায়নি। তবে এবার হয়তো মান অভিমান মিটল।
গৌতম গম্ভীরের হাসি মুখের প্রশংসা করেন মাহি। প্রাক্তন সতীর্থের প্রশংসার জবাব দিয়েছেন গম্ভীরও। রবিবার ভারতের জয়ের পর ধোনি সমাজমাধ্যমে গম্ভীরের প্রশংসা করে লিখেছিলেন , "কোচসাহেব, হাসলে তোমাকে দারুণ লাগে। হাসি ও আবেগ একসঙ্গে থাকলে আটকানো কঠিন। খুব ভাল খেলেছ তোমরা।" প্রাক্তন সতীর্থের প্রশংসার জবাবে গম্ভীর সমাজমাধ্যমে লিখেছেন , "হাসার দারুণ একটা কারণ পেয়েছি। তোমাকে দেখে খুব ভাল লাগল।"
চোটের কারণে ছিটকে গেলেন পেসার, দলে সুযোগ জম্মু-কাশ্মীরের আকিব নবির
আদালতের রায়ে চরম হতাশা, বেকসুর খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাওয়ার বড় সিদ্ধান্ত
সমাপ্তি অনুষ্ঠানে নীরজ-ঊষাদের হাতে ব্যাটন! দ্বিতীয়বার কমনওয়েলথ গেমস আয়োজন করবে ভারত
কমনওয়েলথে পদকহীন তারকা, প্রস্তুতির অভাব ও ফেডারেশনের গাফিলতিকে দায়ী করছেন ঘনিষ্ঠরা
৭ সোনার মধ্যে ৬টিই ভারতের দখলে, সিঙ্গলসে চ্যাম্পিয়ন অঙ্কুর-যশস্বিনী! উজ্জ্বল সিন্ড্রেলা-সুতীর্থাও
আপত্তির ২৪ ঘণ্টার মধ্যেই বড় পদক্ষেপ, মুছে ফেলা হল রেস্তোরাঁর সমাজমাধ্যম অ্যাকাউন্ট
১৭ বছরের ব্যাডমিন্টন তারকার দুর্দান্ত জয়, ফাইনালে হারালেন ভিয়েতনামের থুই লিনকে
উত্তর-পূর্ব ও কাশ্মীরের অংশ বাদ দেওয়ার অভিযোগ, পাশে বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া
এশিয়া-প্যাসিফিক চ্যাম্পিয়নশিপে সাফল্য বঙ্গকন্যার, কানাডা যেতে প্রয়োজন প্রায় চার লক্ষ টাকা
রিংয়ে বক্সারদের বাজিমাত, প্যারা স্পোর্টসেও সাফল্য! একদিনেই বদলে গেল পদক জয়ের ছবি
একদিনেই তৃতীয় পদক, গ্লাসগোয় ইতিহাসের পথে ভারতীয় জুডো
রিংয়ে পরপর সাফল্য, অ্যাথলেটিক্সেও এল পদক! আরও বড় সংগ্রহের পথে ভারত
শোক, অভাব আর লড়াইকে হারিয়ে কমনওয়েলথে ইতিহাস ত্রিপুরার জুডোকা কন্যার
কমনওয়েলথে নতুন অধ্যায় ভারতীয় জুডোর, সোনার পাশাপাশি রুপোও এল যামিনির হাত ধরে
কমনওয়েলথ গেমসে জ্যাভলিনে ভারতের জোড়া পদক, তবে সোনা হাতছাড়া নীরজ চোপড়ার
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের