নিজস্ব প্রতিনিধি, মেলবোর্ন - বিষাক্ত মাশরুম খাইয়ে ৩ জনকে খুন করার অভিযোগ উঠেছিল এরিন প্যাটারসন নামের এক ৫০ বছর বয়সী মহিলার বিরুদ্ধে। গত জুলাইয়ে হত্যাকাণ্ডের দায়ে দোষী সাব্যস্ত হন তিনি। সোমবার ৩৩ বছরের কারাদণ্ডের সাজা শুনিয়েছে অস্ট্রেলিয়ার আদালত।
মেলবোর্নে সুপ্রিম কোর্টের বিচারক ক্রিস্টোফার বিল বলেন, “এমন ভয়ংকর হত্যাকাণ্ডের পরও কোনও অনুশোচনা দেখায়নি প্যাটারসন। আপনার অপরাধ এতটাই গুরুতর যে এর জন্য সর্বোচ্চ শাস্তি দেওয়া ছাড়া আর কোনও উপায় নেই। আপনাকে আজীবন কারাদণ্ড অর্থাৎ, ৩৩ বছরের কারাদণ্ড দেওয়া হল।“
সাজা ঘোষণার পরও সুপ্রিম কোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য ২৮ দিন সময় রয়েছে প্যাটারসনের হাতে। ২০২৩ সালের ২৯ জুলাই নিজের বাড়িতে দুপুরের খাবারের আয়োজন করেন প্যাটারসন। সেখানে তাঁর শ্বশুর, শাশুড়ি সহ আরও ১ জন ছিলেন। যদিও তাঁর স্বামী সেখানে উপস্থিত ছিলেন না। কারণ সন্তানের ভরণপোষণ নিয়ে আইনি জটিলতা চলছিল তাঁদের মধ্যে।
সকলের জন্য প্যাটারসন দামি গরুর মাংস কিনে তাতে মাশরুমের পেস্ট মিশিয়ে পেস্ট্রিতে মোড়ানো খাবার তৈরি করেন, যা বিফ ওয়েলিংটন নামে পরিচিত। সেই খাবার খেয়েই মৃত্যু হয় ৩ জনের। অবশেষে এমন গুরুতর অপরাধের শাস্তি পেলেন এরিন প্যাটারসন।
তুষারধসে নদীপথ আটকে বিপর্যয়, জলবায়ু পরিবর্তনেও বাড়ছে হিমালয়ের ঝুঁকি
তিব্বত থেকে জলের তোড়ে বিপর্যয়, বিহার-উত্তরপ্রদেশ সীমান্তেও সতর্কতা
ইক্রামুলকে নিয়ে হাসিনাপুত্রের অভিযোগ, বাংলাদেশে জঙ্গি নেটওয়ার্ক নিয়ে উদ্বেগ
ল্যান্ডফিলের পাশে ঝুপড়িতে থাকা বহু মানুষ চাপা পড়েন
বিদেশযাত্রা থেকে ব্যক্তিজীবন, চিনে সরকারি কর্মীদের উপর কড়া নজরদারির অভিযোগ
নোশকিতে ব্যবসায়ী হত্যায় অজ্ঞাত দুষ্কৃতীদের বিরুদ্ধে মামলা, বাড়ছে ক্ষোভ
আয়ারল্যান্ডে ৪৪০ একরের এস্টেট-সহ গথিক দুর্গ কিনলেন মেটা কর্তা, নিয়মিত থাকবেন না সেখানে
ন্যেপির নিয়ম ভেঙে সমুদ্র সৈকতে বেরিয়ে ভিডিও পোস্ট, অশ্লীল মন্তব্যে ক্ষোভ
প্রথম বিস্ফোরণের পর ফের ড্রোন হামলার অভিযোগ, ধ্বংসস্তূপে নিখোঁজ ৯
দুর্গম এলাকায় দুর্ঘটনা, বিমানে থাকা সকলের খোঁজে তল্লাশি
গাল্ফ অব এডেন ও সোমালিয়া উপকূলে পর পর হামলা, নাবিকদের অবস্থান এখনও অস্পষ্ট
৪৮ ঘণ্টার নির্দেশের পর ইসলামাবাদের হাসপাতালে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীর চিকিৎসা
ফোর্ড, লিঙ্কন থেকে জর্জ ওয়াশিংটন, একের পর এক যুদ্ধজাহাজে শৌচাগার নিয়ে চরম দুর্ভোগ নৌসেনাদের
অনুকূল পরিবেশ তৈরি না হলে ব্রিকসের আগে দিল্লি সফরের সম্ভাবনা ক্ষীণ ঢাকার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের