নিজস্ব প্রতিনিধি , দিল্লি - লোকসভা নির্বাচনকে সামনে রেখে বড় রাজনৈতিক পদক্ষেপ নিতে চলেছে কেন্দ্র। ১৬ থেকে ১৮ এপ্রিল সংসদের বিশেষ অধিবেশন ডেকেছে মোদি সরকার। যেখানে মূল লক্ষ্য লোকসভার আসন পুনর্বিন্যাস এবং মহিলা সংরক্ষণ সংক্রান্ত গুরুত্বপূর্ণ সংশোধনী বিল পাশ করানো। এই ইস্যু ঘিরেই ইতিমধ্যেই সরগরম জাতীয় রাজনীতি।
মোদি সরকারের এই উদ্যোগকে ঘিরে তীব্র মতভেদ তৈরি হয়েছে শাসক ও বিরোধী শিবিরের মধ্যে। ২০২৩ সালে পাশ হওয়া ‘নারী শক্তি বন্দন অধিনিয়মে' মহিলাদের জন্য ৩৩ শতাংশ আসন সংরক্ষণের কথা বলা হয়েছে। সেখানে স্পষ্টভাবে উল্লেখ ছিল , প্রথমে জনগণনা এবং তারপর আসন পুনর্বিন্যাসের ভিত্তিতে এই সংরক্ষণ কার্যকর হবে।
কিন্তু এবার কেন্দ্র সরকার সেই প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে চাইছে ২০১১ সালের জনগণনার ভিত্তিতে। অর্থাৎ নতুন জনগণনার আগেই আসন পুনর্বিন্যাস করে মহিলা সংরক্ষণ কার্যকর করার পরিকল্পনা করছে সরকার। এই সিদ্ধান্তের বিরোধিতায় সরব হয়েছে ‘ইন্ডিয়া’ জোট। তাদের বক্তব্য, জনগণনার আগে আসন পুনর্বিন্যাস গণতান্ত্রিক প্রক্রিয়ার পরিপন্থী।
এদিকে, সংসদের বিশেষ অধিবেশনে তিনটি গুরুত্বপূর্ণ বিল আনার পরিকল্পনা রয়েছে সংবিধানের ১৩১-তম সংশোধনী বিল, আসন পুনর্বিন্যাস বিল এবং কেন্দ্রশাসিত অঞ্চল আইন সংশোধনী বিল। তবে এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ১৩১-তম সংশোধনী বিল পাশ করানো সরকারের জন্য বড় চ্যালেঞ্জ। কারণ, এই বিল পাশ করাতে শুধুমাত্র সাধারণ সংখ্যাগরিষ্ঠতা যথেষ্ট নয় উপস্থিত সাংসদদের দুই-তৃতীয়াংশ সমর্থন প্রয়োজন।
লোকসভায় সেই হিসেবে প্রয়োজন ৩৬২টি ভোট, যেখানে বর্তমানে এনডিএর শক্তি মাত্র ২৯৩। ফলে অন্তত ৭০ জন অতিরিক্ত সাংসদের সমর্থন জোগাড় করা সরকারের জন্য কঠিন সমীকরণ তৈরি করেছে। একইভাবে রাজ্যসভাতেও প্রয়োজনীয় সংখ্যা থেকে পিছিয়ে রয়েছে সরকার।
মঙ্গলবার বৈঠকে বসবে এনসিপিআই সাংসদরা
বর্বর পাশবিকতায় শিউরে উঠল গ্রাম, ৬ নম্বর জাতীয় সড়ক স্তব্ধ করে টায়ারে আগুন জ্বালিয়ে চরম বিক্ষোভ
ত্রাণ ও পুনর্বাসনে বড় সহায়তা, বন্যাদুর্গত এলাকায় খাবার-স্বাস্থ্য পরিষেবাও দিচ্ছে ফাউন্ডেশন
ভরা সভায় থুতু চাটানোর অভিযোগ, ভাইরাল ভিডিও ঘিরে শুরু পুলিশি তদন্ত
রাইফেল ছিনিয়ে পালানোর চেষ্টা! পুলিশের পাল্টা গুলিতে জখম অপরাধী, হাসপাতালে মৃত্যু
ভোররাতে অগ্নিকাণ্ডে আতঙ্ক, যাত্রীদের তৎপরতায় এড়ানো গেল বড় বিপদ
পশুর কারণে দুর্ঘটনা বৃদ্ধি নিয়ে ক্ষোভ, মালিকদের দায়িত্ব মনে করিয়ে দিল শীর্ষ আদালত
২৪ ঘণ্টা নিরাপত্তায় পেশাদার সংস্থা নিয়োগের ভাবনা, পরীক্ষা ব্যবস্থায় বড় পরিবর্তনের পথে পরীক্ষক সংস্থা
নার্সিংহোমে মৃত ঘোষণা, রাস্তার গর্তে চাকা পড়তেই চোখ খুললেন অন্ধ্রপ্রদেশের মহিলা
প্রভিডেন্ট ফান্ডের টাকায় বিরাট জালিয়াতি! অনিল আম্বানির ঘাড়ে সিবিআইয়ের এফআইআর
ব্যক্তিস্বার্থ ছাড়ার ডাক, পুণের মঞ্চে দেশ গঠনের আহ্বান জাতীয় নিরাপত্তা উপদেষ্টার
জাতীয় নিরাপত্তায় গুরুত্বপূর্ণ ভূমিকার স্বীকৃতি, ডোভালের প্রশংসায় স্বরাষ্ট্রমন্ত্রী
স্ত্রীর মিথ্যে আর পরকীয়ার ভয়ানক ফাঁদ! জামনগরে থ্রিলার কায়দায় খুন
জ্বালানি নিরাপত্তা জোরদারে বিপুল বরাদ্দ, সমুদ্রতলে অনুসন্ধানে নতুন উদ্যোগ মোদি সরকারের
প্রধানমন্ত্রীর ভিডিও নিয়ে অভিজিৎ দীপকের প্রশ্ন, বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের দাবি
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের