নিজস্ব প্রতিনিধি , মেলবোর্ন - ছন্দ একেবারেই ভাল নয়। তবুও অস্ট্রেলিয়ান ওপেনের সেমি ফাইনাল অবধি পৌঁছে গেলেন নোভাক জোকোভিচ। গত দুটি ম্যাচে একটিতেও সেট জিততে পারেননি। তবে এই ম্যাচেও প্রতিপক্ষ চোট পাওয়ায় সেমি ফাইনালে দরজা খুলে গেল বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ টেনিস তারকার জন্য। বিরাট কপাল নিয়েই এই টুর্নামেন্টে নেমেছিলেন তিনি।
বুধবার কোয়ার্টার ফাইনাল ম্যাচে তিনি ওয়াকওভার পান। তার আগে প্রথম দু’টি সেট হেরে গিয়েছিলেন। ইতালির লরেঞ্জো মুসেত্তির মুখোমুখি হয়েছিলেন জোকোভিচ। প্রথম দুটি সেটে হেরে গিয়েছিলেন। পঞ্চম বাছাই মুসেত্তি সেই সময়ে ৬-৪, ৬-৩ গেমে প্রথম দু’টি সেট জিতেছিলেন। তৃতীয় সেটে অবশ্য জোকোভিচ ৩-১ গেমে এগিয়ে ছিলেন। তবে তৃতীয় সেটে হঠাৎই চোট পান প্রতিপক্ষ।
উরুর চিকিৎসার জন্য মেডিকেল টাইম-আউট নিলেও ঠিকমতো সার্ভিস বা নড়াচড়া করতে পারছিলেন না মুসেত্তি। শেষপর্যন্ত দলের এক সদস্যের সাহায্যে কোর্ট ছাড়তে বাধ্য হন। তবে জোকার একাধিক ভুল করেন। একের পর আনফোর্সড এরর করেন। প্রথম সেটে তিনি ১৮টি আনফোর্সড এরর করেন। দ্বিতীয় সেটে ব্রেক পয়েন্ট পেয়েও তা ধরে রাখতে ব্যর্থ হন। তবে সেমি ফাইনালের মত ম্যাচে সেসব ভুল শুধরেই মাঠে নামতে চান তিনি।
জোকার বলেন , "ও আমার চেয়ে অনেক বেশি ভাল খেলেছে। মনে হচ্ছিল আজকেই এই টুর্নামেন্টের শেষ দিন। তবে এইভাবেই জিততে চাইনি। ওর জন্য খুব খারাপ লাগছে। ও যেন দ্রুত সুস্থ হয়ে ওঠে এটাই চাইব।"
এটাই সেরা ডার্বি জয়, ডুরান্ড ঘরে তুলে তৃপ্ত ইস্টবেঙ্গল চাণক্য হাবাস
৩৮ বছরেই ক্রিকেটকে বিদায়, ভবিষ্যৎ নিয়ে বড় পরিকল্পনার কথাও জানালেন স্পিনার
ভাইরাসের অসুস্থতা পুরোপুরি সারেনি, কেন বসতে হল চায়নাম্যানকে
ডুরান্ড জয়ের সামনে ইস্টবেঙ্গল, ডার্বির আগে হাবাসের বার্তা
টেস্টেও সফল হওয়ার সম্ভাবনা, তবে তরুণ ব্যাটারকে সময় দেওয়ার বার্তা দ্রাবিড়ের
আইনি জটিলতার মাঝেই নতুন মরশুমের প্রস্তুতি, দলে একাধিক চেনা মুখ
১০ উইকেট সুতারের, কুলদীপের মাত্র ১! দ্বিতীয় টেস্টে কি বসছেন চায়নাম্যান
বিমানের টিকিটে বিপাকে মোহনবাগান! ডুরান্ড ডার্বির আগে কমছে প্রস্তুতির সময়
ডুরান্ডের ফাইনালে মোহনবাগান-ইস্টবেঙ্গল, রবিবারের জবজমাট যুবভারতী
৩ অক্টোবর যুবভারতীতে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নের মুখোমুখি হওয়ার কথা ভারতের
বিশ্বকাপে আর্জেন্টিনা-সহ শক্তিশালী দলকে বেগ দেওয়া কেপ ভার্দের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত, সম্ভাব্য ম্যাচ ৬ অক্টোবর
দলবদলের আবহে মুম্বইয়ের ইঙ্গিতপূর্ণ পোস্ট ঘিরে বাড়ল জল্পনা
ফিলাডেলফিয়ার বিরুদ্ধে গোল করে বাবাকে উৎসর্গ, ম্যাচে একটি অ্যাসিস্টও আর্জেন্টাইন তারকার
অলিম্পিক সোনায় ১ কোটি, রুপোয় ৭৫ লক্ষ! বাংলার ক্রীড়াবিদদের জন্য নজরকাড়া উদ্যোগ
শ্রীলঙ্কান ব্যাটারকে ৬ মারার চ্যালেঞ্জ যশস্বীর, পরের ওভারেই প্রসিদ্ধের বলে সাজঘরে অভিজ্ঞ ব্যাটার
মানচিত্রে নতুন পরিচয়, ২১টি এলাকা-সহ ৪ গিরিপথ ও হ্রদও তালিকায়
সেনেটে পাস রাশিয়া-বিরোধী বিল, চিন-ভারত-জাপান-সহ একাধিক দেশকে ঘিরে বাড়ছে চাপ
জেদ্দায় যৌথ সমঝোতার জল্পনা, ভারত-পাক সংঘাত হলে বদলাতে পারে কূটনৈতিক হিসাব
কমবয়সিদের নিরাপত্তায় আদালতের রায়
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের