নিজস্ব প্রতিনিধি , কলকাতা - বিপজ্জনক বাড়ি ভাঙতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন বাসিন্দারা। বাড়ি ভাঙতে গিয়ে ধসে পড়ে সিঁড়ির একাংশ। ফলে গৃহবন্দি হয়ে আতঙ্কিত বাসিন্দারা। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে জোড়াসাঁকোতে। বিষয়টি খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।

সূত্রের খবর , ঘটনাটি জোড়াসাঁকোর ৩৯ নম্বর ওয়ার্ডের কলাবাগান এলাকায়। পুরসভার তরফে বাড়িটিকে আগেই বিপজ্জনক বলে নোটিশ টানিয়ে দেওয়া হয়। তবুও সেখানে কোনো একটি পরিবারকে ভাড়া দেন বাড়ির মালিক। এরপর ভাড়াটিয়াদের সঙ্গে কোনো আলোচনা না করেই বাড়িটিকে পুনর্নির্মাণের জন্য ভাঙা শুরু করেন মালিক। ঠিক তখনই এই বিপত্তি ঘটে।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসে জোড়াসাঁকো থানার পুলিশ সহ দমকল কর্মীরা। এই মূহুর্তে ভীষণই আতঙ্কিত অবস্থায় ওপরে আটকে রয়েছে ওই পরিবারসহ আরও কিছু ভাড়াটিয়া। তাদের নিরাপত্তাই নিশ্চিত করতে উঠেপড়ে লেগেছে পুলিশ প্রশাসন। তাদের নিরাপদে ওপর থেকে নিচে নামানোর ব্যবস্থা করা হচ্ছে। ঘটনায় স্থানীয়রাও ক্ষোভপ্রকাশ করেছেন।
ঘটনা প্রসঙ্গে এক স্থানীয় জানিয়েছেন , "বাড়ির মালিককে গ্রেফতার করা উচিত। পুরসভার নোটিশের পরও তিনি কোনো উদ্য়ী নেননি। শুধু বাড়ির লোকজন নয় এলাকার অনেকেই আহত হতে পারত। আরও বড়সড় বিপদ হতে পারত। পুরো বাড়ি ভেঙে পড়লে আশেপাশের বাড়িগুলি সহ মানুষের নিহত হওয়ার সম্ভাবনাও ছিল। কারণ এই রাস্তা ভীষণই ব্যস্ত। আমার মনে হয় পুলিশের বিষয়টি খতিয়ে দেখা উচিত।"
ভবানীপুর থেকে বিজেপিকে নিশানা মমতার
সাক্ষাৎকার ঘিরে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে
কমিশনের প্রশংসায় পঞ্চমুখ শীর্ষ আদালত
৫ তারিখের পর অঙ্গ - বঙ্গ -কলিঙ্গে বিজেপি হবে , বার্তা অমিত শাহের
প্রচারের আগে খোশ মেজাজে মোদি
বিধাননগরে হাড্ডাহাড্ডি লড়াই জমে উঠেছে
প্রথম দফা নির্বাচনে সন্তুষ্ট জ্ঞানেশ কুমার
সারাদিনে প্রায় ২ বার ফোন সিইওকে ফোন করেছেন জ্ঞানেশ কুমার
প্রথম দফা ভোটের দিন রাজ্যে একাধিক কর্মসূচি পালন করেন নরেন্দ্র মোদি
জেলার নিরিখে শীর্ষে রয়েছে মুর্শিদাবাদ
বিকেল ৩টে পর্যন্ত পশ্চিমবঙ্গে মোট ভোট পড়েছে ৭৮.৭৭ শতাংশ
বিকেল ৪টের পর থেকে সক্রিয় হতে পারে দুষ্কৃতীরা
সকাল থেকে বুথমুখী মানুষের ঢল ক্রমেই বাড়ছে
১১ টা পর্যন্ত ৪১ শতাংশ ভোটের হার
নির্বিঘ্নে ভোট সম্পন্ন করার বার্তা সিইও মনোজ কুমার আগারওয়ালের
তবে এখনও পর্যন্ত এই বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের তরফে কোনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়...
সবমিলিয়ে, ভোটের আগে এই জনপদে রাজনৈতিক সমীকরণ এখন তুঙ্গে
৫ তারিখের পর অঙ্গ - বঙ্গ -কলিঙ্গে বিজেপি হবে , বার্তা অমিত শাহের
নতুন নির্দেশ না আসা পর্যন্ত অনিদিষ্টকালের জন্য সাসপেন্ড রাখা হয়েছে তাকে
বৃহস্পতিবার অনিন্দ্য ব্যানার্জীর সমর্থনে রোড শো করেন অমিত শাহ