নিজস্ব প্রতিনিধি , লন্ডন - ইংল্যান্ডের দি হান্ড্রেড লিগ নিয়ে এখন উত্তাল ক্রিকেট মহল। লিগে একাধিক ভারতীয় ফ্র্যাঞ্চাইজি থাকায় সেখানে পাকিস্তান বয়কটের সম্ভাবনা রয়েছে। যদিও ভারতীয় ফ্র্যাঞ্চাইজিদের পক্ষপাতিত্ব করা নিয়ে সতর্কবার্তা দিয়েছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড। এবার ভারতীয় মালিকদের রীতিমত বিক্ষোভের হুমকি দিলেন ব্রিটিশ স্পিনার মইন আলি।
সম্প্রতি এক সাক্ষাৎকারে মইন বলেছেন , "আশা করি, এই দেশে এই ধরনের ঘটনা ঘটবে না। আসলে ঘটা উটিতও নয়। তবে আমাদের এখন অপেক্ষা করতে হবে। দেখতে হবে জল কতদূর এগোয়। যদি হয় তাহলে তা লজ্জার। আমি নিশ্চিত, ইংল্যান্ড ক্রিকেট বোর্ড বিষয়টার দিকে নজর রেখেছে।"
ব্রিটিশ অলরাউন্ডার আরও বলেছেন , "যদি সত্যিই বয়কট করা হয় তাহলে কিছু ক্রিকেটার মুখ খুলবেন। বিক্ষোভ হবে। আমার মতে, সেটা হওয়া উচিত। বিক্ষোভ হওয়া উচিত। আমার মতে, পাকিস্তানি বংশোদ্ভূত হোন বা না হোন, সকলের এগিয়ে আসা উচিত। তবে আমরা জানি না, কী হতে চলেছে। এই ধরনের ঘটনার উপর আমাদের নিয়ন্ত্রণও থাকে না। কিন্তু এ দেশে এ রকম হলে তা খারাপ হবে।"
উল্লেখ্য , ইংল্যান্ডের টি-টোয়েন্টি লিগে আইপিএলের বেশ কয়েকটি ফ্র্যাঞ্চাইজি রয়েছে। যেমন, ম্যাঞ্চেস্টার অরিজিনালসের মালিকানায় অংশীদারিত্ব পেয়েছে সঞ্জীব গোয়েঙ্কার RPSG গ্রুপ। ল্যাঙ্কাশায়ারের সঙ্গে পার্টনারশিপে টিম চালাবে তারা। এছাড়াও মুম্বই ইন্ডিয়ান্সের শেয়ার রয়েছে ওভাল ইনভিনসিবলসে। সানরাইজার্স হায়দরাবাদের শেয়ার রয়েছে নর্দার্ন সুপারচার্জার্সে। দিল্লি ক্যাপিটালসের শেয়ার রয়েছে সাদার্ন ব্রেভ দলে। সব মিলিয়ে ৮ টির মধ্যে ৪ টি দলের মালিকানা রয়েছে ভারতীয় ফ্র্যাঞ্চাইজিদের হাতে। তাই কোনো নির্দিষ্ট দেশ নিয়ে এই প্রতিযোগিতায় পক্ষপাতিত্ব করা যাবে না বলে আদেশ ইংল্যান্ড বোর্ডের।
সবুজ-মেরুন ব্রিগেডের হয়ে জয়সূচক গোলটি করেন দলের ব্রাজিলীয় তারকা রবসন দি সিলভা রবিনহো
গ্যালারি থেকে ভক্তের রহস্যময় আচরণের পরেই উইকেট হারান তিনি, যা নিয়ে চলছে জোর চর্চা
যা বিশ্ব ক্রিকেটে এক নতুন ইতিহাস তৈরি করবে
নিজের দেশের জার্সি ছাড়া অন্য কোনো দেশের হয়ে মাঠে নামবেন না তিনি
ফুটবলে জয় থাকলেও ক্রিকেট নিয়ে তার দুশ্চিন্তা কাটছে না
শক্তিশালী দলের সঙ্গে প্রীতি ম্যাচ খেলার ভাবনাকে ঘিরে বর্তমানে সরগরম খেলার দুনিয়া
পুরো বিষয়ের সত্যতা যাচাইয়ে কোমর বেঁধে নেমেছে ICC-র দুর্নীতি দমন শাখা
প্রাক্তন এই জোরে বোলারের সংকটজনক পরিস্থিতির খবরে বর্তমানে গভীর উদ্বেগের ছায়া নেমে এসেছে বিশ্ব ক্রীড়াঙ্গনে
এই মুহূর্তে ০-১ ব্যবধানে পিছিয়ে পড়ল নীল জার্সিধারীরা
ক্রিকেটকে দুনিয়ার আনাচে-কানাচে পৌঁছে দেওয়ার যে লড়াই তিনি শুরু করেছিলেন, তারই স্বীকৃতি দিল বিশ্ব ইকোনমিক ফোরাম
বিরাটের মতো হাই-প্রোফাইল খেলোয়াড়ের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এমন লাইক দেখে অনেকেই এখন তার দাম্পত্য জীবনের ভবিষ্যৎ নিয়ে মশকরা শুরু করেছেন
লাল-হলুদ সমর্থকদের একাংশের এমন কুরুচিকর আচরণের পর দুই প্রধানের কর্তাদের মধ্যে শুরু হয়েছে কথার লড়াই
কলকাতা নাইট রাইডার্স - ১৮০(২০)
গুজরাত টাইটান্স - ১৮১/৫(১৯.৪)
আর কিছুক্ষণের মধ্যে শুরু হবে ম্যাচ
ক্রিকেট কানাডার প্রশাসনিক পরিচালনা নিয়ে ওঠা প্রশ্নগুলো এখন খতিয়ে দেখছেন গোয়েন্দারা
এই প্রথম রাজ্যসভার কোনো মনোনীত সংসদ ডেপুটি চেয়ারম্যান হিসেবে নির্বাচিত হল...
গবেষণা বিষয়ক তথ্য ফাঁস হওয়া নিয়ে সংশয় থাকছে
রুশ তেল কেনার মেয়াদ শেষ হয়ে এসেছে ভারতের
সোশ্যাল মিডিয়ায় নিজের সমস্ত সমস্যার কথা তুলে ধরেছেন ওই যুবক
প্রায় তিন দশক পর মুখোমুখি হয়েছে ইজরায়েল ও লেবানন