নিজস্ব প্রতিনিধি , কলকাতা - সোশ্যাল মিডিয়ায় হঠাৎই চর্চার কেন্দ্রে উঠে এসেছে ‘ককরোচ জনতা পার্টি’। ব্যঙ্গাত্মক এই ভার্চুয়াল প্ল্যাটফর্ম ঘিরে তরুণ প্রজন্মের উন্মাদনা ক্রমশ বাড়ছে। রাজনৈতিক মহলের পরিচিত মুখ থেকে বলিউডের একাধিক তারকা ইতিমধ্যেই এই উদ্যোগকে সমর্থন জানিয়েছেন। মাত্র কয়েক দিনের মধ্যেই ইনস্টাগ্রামে বিপুল সংখ্যক মানুষদের নিয়ে আলোচনায় উঠে এসেছে এই প্ল্যাটফর্ম।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির একটি মন্তব্য ঘিরেই মূলত বিতর্কের সূত্রপাত। সেই মন্তব্যকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় প্রতিবাদের ঝড় ওঠে। তারপরই ‘ককরোচ জনতা পার্টি’ নামে ব্যঙ্গধর্মী এই সোশ্যাল প্ল্যাটফর্ম তৈরি করা হয়েছে । নেটদুনিয়ায় মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে বিষয়টি। তরুণদের পাশাপাশি বহু পরিচিত ব্যক্তিত্বও এতে সরব হয়েছেন।

তৃণমূল সাংসদ কীর্তি আজাদ, মহুয়া মৈত্র ইতিমধ্যেই এই প্ল্যাটফর্মকে সমর্থনের ইঙ্গিত দিয়েছেন। বলিউড পরিচালক অনুরাগ কাশ্যপ, অভিনেত্রী দিয়া মির্জা, কঙ্কনা সেন শর্মা, এষা গুপ্তা, ফতিমা সানা শেখ, কুণাল কোহলি, কুণাল কামরার নামও রয়েছে সমর্থকদের তালিকায়। কয়েক দিনের মধ্যেই ইনস্টাগ্রামে বিজেপি, কংগ্রেসের ফলোয়ার সংখ্যাকেও টপকে যায় এই অ্যাকাউন্ট।

এই উদ্যোগের নেপথ্যে রয়েছেন অভিজিৎ দীপক। জানা গেছে, অতীতে তিনি 'আম আদমি পার্টির' সোশ্যাল মিডিয়া প্রচারের সঙ্গে যুক্ত ছিলেন। ‘ধর্মনিরপেক্ষ, সমাজতান্ত্রিক, গণতান্ত্রিক, অলস’ এই স্লোগানকে সামনে রেখেই তৈরি হয়েছে প্ল্যাটফর্মটি। ইতিমধ্যেই নিট কেলেঙ্কারি সহ একাধিক ইস্যুতে প্রতিবাদ জানিয়েছে তারা। যদিও সম্প্রতি ‘ককরোচ জনতা পার্টি’র এক্স হ্যান্ডেল ব্লক হয়ে যাওয়ার খবর সামনে এসেছে।
ভোর থেকেই বীরেন রায় রোডে শুটিংয়ের ব্যস্ততা, কিশোর সৌরভ-ডোনার প্রেমকাহিনির দৃশ্যে উচ্ছ্বাস অনুরাগীদের
‘কামিং সুন’ ক্যাপশন ঘিরে নতুন জল্পনা, অনুরাগীদের প্রশ্ন এবার কি বিয়ের পালা?
পেটের সংক্রমণ নিয়ে চিকিৎসকের পরামর্শে ভর্তি হলেন অভিনেত্রী
শিল্পীদের স্বাধীনভাবে কাজের আশ্বাস দিয়ে টলিউড নিয়ে মুখ খুললেন লকেট চট্টোপাধ্যায়
সৌদি আরবের সাহায্যে এগিয়ে এল পাকিস্তান, চুক্তি মেনে রিয়াদে মোতায়েন হলো পাক সেনা
খাওয়াদাওয়ার মাঝেই রক্তগঙ্গা! তুরস্কের রেস্তরাঁয় বন্দুকবাজের হামলায় নিহত ৪, আহত ৮
ইরানে বিষ্ণু মন্দিরের ইতিহাস জানালেন অমিতাভ বচ্চন
‘ইন্টারনেটের তারেও এবার ভাড়া দেব’! ট্রাম্পের চিনের সফরের পরেই মার্কিন টেক জায়ান্...
জেলেনস্কির বদলা! ৫০০ ড্রোনের ধাক্কায় কাঁপল মস্কো, এক বছরের বড় হামলায় বিপর্যস্ত র...