নিজস্ব প্রতিনিধি , কলকাতা - কেন্দ্রীয় বাজেট ঘোষণার পরপরই ফের কেন্দ্র–রাজ্য টানাপোড়েনের সুর চড়াল তৃণমূল কংগ্রেস। বাজেটে বাংলার নাম একবারও উচ্চারিত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তার অভিযোগ, ভোটের অঙ্ক কষে রাজ্য বাছাই করে আর্থিক সহায়তা করছে বিজেপি, আর সেই রাজনীতির শিকার হয়েছে পশ্চিমবঙ্গ।
রবিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন নবমবারের জন্য বাজেট পেশ করেন সংসদে। আর সেই বাজেটকে কেন্দ্র করেই শাসক - বিরোধী তরজা শুরু হয়েছে। বাজেট প্রসঙ্গে প্রতিক্রিয়া দিতে গিয়ে সুদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, 'বাংলার নামটাই উচ্চারণ করা হল না। অথচ অনেক রাজ্যের নাম বাজেটে উঠে এসেছে।' তার দাবি, বিজেপি চাইলে রাজনৈতিক স্বার্থেই বাংলার জন্য অতিরিক্ত আর্থিক সহায়তা ঘোষণা করতে পারত, যেমনটা তারা বিহারের ক্ষেত্রে করেছিল। কিন্তু তা করা হয়নি।
তৃণমূল সাংসদের মতে, এর নেপথ্যে রয়েছে বিজেপির রাজনৈতিক ভয়। সুদীপ বলেন, 'বিজেপি জানে বাংলার মানুষের কাছে তাদের কিছু পাওয়ার নেই। সেই কারণেই এখানে আলাদা করে কোনও বরাদ্দ বা বিশেষ প্যাকেজ দেওয়া হয়নি।' তার বক্তব্যে স্পষ্ট, ভোটের সম্ভাবনা যেখানে বেশি, সেখানেই কেন্দ্রের আর্থিক উদারতা বেশি দেখা যাচ্ছে।
বিশেষ সিবিআই টিমের ঘটনাস্থল পরিদর্শন
শশী পাঁজাকে নিয়ে কাকলি ঘোষের মন্তব্যে জল্পনা তুঙ্গে
জানা গেছে বৃহস্পতিবার দিল্লিতে যাচ্ছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
জইশ জঙ্গিদের নিশানায় মুখ্যমন্ত্রীর সঙ্গে উমেশ রাইও
হাইকোর্টকে দ্রুত মামলা নিষ্পত্তির নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট
আপাতত ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল
অভিন্ন দেওয়ানি বিধির দাবিও জানালেন লেখিকা, 'এক দেশ এক আইন'-এর পক্ষে সওয়াল
ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু আতাবুদ্দিনের, অভিযুক্তদের খোঁজে পুলিশের তল্লাশি
বিপুল সম্পত্তি ঘিরে তদন্ত তুঙ্গে, পার্কিংয়ের জমিতে সরকারি খাস জমির সন্দেহও
যোগ্য মহিলারা ধাপে ধাপে পাবেন সরকারি সুবিধা
আর্থিক সহায়তা দ্রুত পৌঁছাতে বিশ্ববিদ্যালয়কে নতুন নির্দেশিকা
অপমানিত হলেও তসলিমার ডাকে সাড়া দেব! ধিক্কার দেওয়া দর্শকদেরও দোষ দিলেন না কবি
রবীন্দ্রসদনে জয় গোস্বামীর অপমানে ব্যথিত তসলিমা! মুক্ত পরিবেশ নিয়ে সরব লেখিকা
দলের একাংশের বিরুদ্ধে ইঙ্গিত, তোলাবাজি নিয়ে বিজেপির অন্দরেই অস্বস্তি
মহারাষ্ট্র-উত্তরপ্রদেশের আদলে নতুন এটিএসের ভাবনা, STF-কে একত্র করে আরও কড়া নজরদারির পরিকল্পনা
শান্তি আলোচনা ভেস্তে যাওয়ার পর ফের সংঘর্ষের আবহ, পালটা আক্রমণেও সক্রিয় তেহরান
বঙ্গোপসাগরে ডুবে গেল শরণার্থী বোঝাই দু’টি নৌকা, মৃতদের মধ্যে মহিলা ও শিশুরাও থাক...
দমন-পীড়নের অভিযোগে উত্তাল পাক অধিকৃত কাশ্মীর, পরিস্থিতি সামাল দিতে অতিরিক্ত বাহ...
একটি রেস্টুরেন্টে বসে খাবার খাওয়ার সময় আচমকাই ভেঙে যায় একটি চেয়ার
দুই ভারতীয় নৌকর্মীর মৃত্যু, হরমুজ প্রণালী দিয়ে উদ্বেগ কেন্দ্রের